2 Answers

গ্লুকোজ আমাদের শরীরে শক্তির প্রধানতম উৎস। দেহের প্রায় প্রতিটি কোষ গ্লুকোজ ব্যবহার করে ক্যালরি উৎপন্ন করে। খাদ্য থেকে আহরিত প্রায় সব গ্লুকোজ বিভিন্ন কোষে ব্যবহূত হয়ে যায়, বাকিটা ইনসুলিন ভেঙে ফেলে এবং মাত্র ২০ শতাংশ যকৃতে গিয়ে চর্বি হিসেবে জমা হয়। আপনি যদি ১২০ ক্যালরি গ্লুকোজ খান, দিনের শেষে তার মোটে এক ক্যালরি চর্বিরূপে জমা হয়। যকৃতে জমা হওয়া অতিরিক্ত চর্বি ধীরে ধীরে ইনসুলিনের কার্যকারিতা কমিয়ে দেয়, টাইপ-২ ডায়াবেটিস ও ফ্যাটি লিভারের আশঙ্কা বাড়িয়ে দেয়, রক্তচাপ ও হূদেরাগের ঝুঁকি বাড়াতে পারে। এ ছাড়া গ্লুকোজ যদিও তৃপ্তি হরমোনগুলোকে উদ্দীপ্ত করে তবে, বেশি খেলে খিদে বা খাওয়ার ইচ্ছা আরও বাড়ে, যা ওজন বাড়াতে সাহায্য করে। কেউ কেউ বলে গরমে ক্লান্ত হয়ে গেলে গ্লুকোজ খেতে। হ্যাঁ, গ্লুকোজ শক্তি উৎপাদন করে। কিন্তু এই গরমে অতিরিক্ত তাপ উৎপাদন করায় এটা বরং হিতে বিপরীত হয়ে উঠতে পারে আপনার জন্যে। অতিরিক্ত গরমে আপনি চাইলে স্যালাইন, লেবুর শরবত, ডাবের পানি, আখের রস, যে কোনো রসালো ফলের জুস খেতে পারেন। কিন্তু সবসময়ের জন্য কখনই গ্লুকোজ খাবেন না। তবে ক্ষেত্রবিশেষে খেলে তা কখনই স্বাস্থ্যহানিকর নয় l হঠাত হঠাত গরমেও নির্ধিধায় খাওয়া যেতেই পারে l

9686 views Answered

Next steps