1 Answers
রসুন ও দুধ খুব উপকারী দুটি খাবার। এদের রয়েছে স্বাস্থ্যগত গুণ। জানেন কি দুধের মধ্যে রসুন মিশিয়ে খাওয়ার রয়েছে অনেক উপকার? দুধকে আদর্শ খাবার বলা হয়। এর মধ্যে মানবশরীরের জন্য প্রয়োজনীয় প্রায় সব উপাদানই রয়েছে। আর রসুনের মধ্যে রয়েছে প্রদাহরোধী উপাদান, রয়েছে ব্যাকটেরিয়ারোধী উপাদান। রসুন-দুধের পানীয় তৈরি করতে যা যা লাগবে • ৫০০ এম এল দুধ • ২৫০ এম এল পানি • দুই থেকে তিন চা চামচ চিনি • খোসা ছাড়ানো ১০ কোয়া থেঁতলানো রসুন যেভাবে প্রস্তুত করবেন একটি পাত্রে দুধ ও পানি মেশান। এতে রসুন দিন। এরপর ফোটানোর জন্য চুলায় দিন। দুধ জ্বাল দিতে দিতে অর্ধেক পরিমাণ হলে নামিয়ে ফেলুন। এরপর মিশ্রণটিতে চিনি মেশান। উষ্ণ থাকতে থাকতে পান করুন। রসুন-দুধের উপকারিতা • রসুন দুধ অ্যাজমা প্রতিরোধে কাজ করে। • রসুন-দুধ ঘুমের সমস্যা প্রতিরোধে উপকারী। • রসুন-দুধ প্রজননক্ষমতা বাড়াতে কাজ করে। • ঠান্ডা-কাশি কমাতে রসুন-দুধের পানীয় খেতে পারেন। • নিয়মিত এই পানীয় পান করলে আরথ্রাইটিসের সমস্যা কমবে। • সপ্তাহে তিনবার রসুন-দুধ পানীয় খেলে নিউমোনিয়া কমতে সাহায্য হয়। • এই পানীয় শরীরের বাজে কোলেস্টেরলের পরিমাণ কমায়। রক্ত জমাটবাঁধা প্রতিরোধ করে, রক্ত সঞ্চালন ভালো করে। তবে অবশ্যই দুধটি লো ফ্যাট হতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy