1 Answers

কম্পিউটারের মতো স্মার্টফোনেও ভাইরাস ধরতে পারে। এর মাধ্যমে তথ্য চুরি হতে পারে, স্প্যাম ছড়াতে পারে কিংবা ক্ষতিকর সফটওয়্যার দখল করতে পারে স্মার্টফোন। এতে স্মার্টফোনটি ক্র্যাশও করতে পারে। তবে খুশির খবর এই যে, স্মার্টফোন ভাইরাসমুক্ত রাখা কম্পিউটারের তুলনায় সহজ। এজন্য স্মার্টফোনটির নির্মাতার অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে হবে এবং তা যেন ভালো নির্মাতার হয়, তা খেয়াল রাখতে হবে। অর্থাৎ সুপ্রতিষ্ঠিত অ্যাপগুলোই শুধু ডাউনলোড করা যাবে। অপরিচিত অ্যাপ ডাউনলোড করা যাবে না। এছাড়া ইনস্টল করতে পারেন ভাইরাস গার্ড।

7076 views