1 Answers
ফৌজদারি কার্যবিধি অপরাধীদের খুঁজে বের করা, তাদের বিচারের জন্য আদালতে সোপর্দ করা এবং অপরাধ দমনের জন্য নির্দিষ্ট কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হয়। সেসব প্রক্রিয়া ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি বা কোড অব ক্রিমিন্যাল প্রসিডিয়্যার ১৮৯৮-এ নির্দেশ করা হয়েছে। ফৌজদারি আদালত গঠন এবং সেগুলির এখতিয়ার ও ক্ষমতা ছাড়াও কার্যবিধিতে অন্তর্ভুক্ত রয়েছে: অভিযুক্ত ও সাক্ষীদের প্রতি সমন জারি করা, অভিযুক্ত ও সাক্ষীদের গ্রেফতারের জন্য পরোয়ানা জারি করা, পলাতক অভিযুক্তকে ফেরার ঘোষণা করা এবং তার সম্পত্তি ক্রোক করা, তল্লাশি পরোয়ানা, অন্যায়ভাবে আটককৃত ব্যক্তিদের শনাক্ত করা; তল্লাশির সঙ্গে সম্পৃক্ত সাধারণ বিধিব্যবস্থা, বেআইনি সমাবেশে বাধাদান, জনজীবনে উৎপাত ও শান্তিভঙ্গ, স্থাবর সম্পত্তির দখল নিয়ে বিরোধ, অপরাধ দমনের ক্ষেত্রে এবং অপরাধীদের গ্রেফতারের জন্য পুলিশের ক্ষমতা, অপরাধ সংগঠনের ব্যাপারে পুলিশের নিকট অভিযোগ পেশ এবং তদন্ত চালানো ও অপরাধীদের ফৌজদারিতে সোপর্দ করার ক্ষেত্রে পুলিশের ক্ষমতা, পুলিশ প্রতিবেদনের ভিত্তিতে অথবা ব্যক্তি কর্তৃক দায়েরকৃত ফরিয়াদ অথবা তার নিজের অভিজ্ঞতার আলোকে ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচারার্থ মকদ্দমা গ্রহণ, তদন্তের স্থান, ম্যাজিস্ট্রেট এবং দায়রা জজ কর্তৃক মামলাসমূহের বিচারকার্য, মামলার দ্রুত বা সংক্ষিপ্ত বিচার, তদন্ত ও বিচারকার্যের সাধারণ বিধানবলি, রায় প্রদান, মৃত্যুদন্ড অনুমোদন বা বহাল করণের জন্য হাইকোর্ট বিভাগে পেশ, রায় ও আদেশ কার্যকরকরণ, সাময়িকভাবে দন্ড স্থগিতকরণ, দন্ডাদেশ মওকুফ ও হ্রাসকরণ, আদালতের বিচারে পূর্বে খালাস অথবা পূর্বে দোষী প্রতিপাদনের ফলাফল, রায় আদেশ ও দন্ডাদেশের বিরুদ্ধে আপীল, বরাত ও পুনর্বিচার, পাগলদের বিচার, বিচার প্রশাসনকে প্রভাবিত করে এমন অপরাধের মকদ্দমা, স্ত্রী ও সন্তানদের ভরনপোষণ, পুলিশী হাজত অথবা ব্যক্তিগত আটক অবস্থা থেকে বিনাবিচারের আটক ব্যক্তিদের মুক্তির জন্য পেশকৃত হেবিয়াস কর্পাসের ভিত্তিতে প্রদত্ত নির্দেশ, ফৌজদারি আদালতের সরকারি উকিলদের নিয়োগ কার্যাবলি, অভিযুক্তদের জামিন, সাক্ষীর জবানবন্দী গ্রহণের জন্য কমিশন নিয়োগ করা, সাক্ষ্য সংক্রান্ত বিশেষ বিধান, মুচলেকা, সম্পত্তি বিক্রয়, এক আদালত থেকে অন্য আদালতে মামলা স্থানান্তর, নিয়ম বহির্ভূত মকদ্দমা এবং স্থানীয় পরিদর্শন, বিচার বিষয়ের মীমাংসায় সঠিক সাক্ষ্য হাজিরের (সমনের) নির্দেশ দানে আদালতের ক্ষমতা অথবা আদালতে উপস্থিত যেকোন ব্যক্তির সাক্ষ্য বা জবানবন্দি গ্রহণ, আদালতের অভিমত প্রকাশের পদ্ধতি, হাইকোর্ট বিভাগের সহজাত ক্ষমতা ইত্যাদির ন্যায় বিবিধ বিষয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy