1 Answers
সুখী একটি COCP(combined oral contraceptive) পিল। এই পিল খাওয়ার নিয়ম- আপনার মাসিক প্রথম দিন একটি বড়ি খান, তারপর প্রতিদিন একই সময়ে একটি করে বড়ি খান ২১ দিন পর্যন্ত। ২১ দিন পর আপনি লক্ষ্য করবেন আপনার একটু ব্লিডিং হচ্ছে যাকে উইথড্রয়াল ব্লিডিং বলা হয়। কিছু প্যাকেটের সাথে ৭টি করে placebo pill বা আয়রন ট্যাবলেট থাকে যা আপনি এই সময় খেতে পারেন। এরপর আবার নতুন প্যাকেট শুরু করুন। আপনি যদি আপনার পিরিয়ডের ৫দিনের মধ্যে প্রথম পিলটি খান তাহলে আপনি সম্পূর্ণ ভাবে নিরাপদ থাকবেন। কিন্তু যদি আপনি প্রথম পিলটি পঞ্চম দিনের পরে খান অথবা আপনার চক্র ২৩ দিনের কম,তবে সেক্ষেত্রে ৭দিন পর্যন্ত কনডম ব্যাবহার করুন। যেকোনো পিল খাওয়ার আগে টা আপনার জন্য প্রযোজ্য কিনা জানতে একজন গাইনি ডাক্তারের পরামর্শ নিন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy