1 Answers

আনারসের সালসা অনেক রকমের হতে পারে। আমার একটা রেসিপি জানা আছে । যা আপনার সামনে উপস্থাপন করলে আপনি উপকৃত হবেন বলে মনে করি। টক ঝাল নিয়ে একটা রেসিপি আছে। এই সালসা খেলে আপনার অনেক ভালো লাগবে বলে মনে করি। সালসা তৈরি করতে আগে কিছু উপকরণ জোগাড় করে রাখবেন।  ↓↓↓ একটি বড় আনারস শুকনা মরিচের টালা গুড়া ১/২ চা চামচ বিট লবণ ১/২ চা চামচ কাঁচা মরিচ কুচি ৪টি পেঁয়াজ মিহি কুচি ( ইচ্ছা করলে) চিনি (ইচ্ছা করলে) লবণ (যদি লাগে) লেবুর রস ১ টেবিল চামচ প্রথমে আনারস কিউব করে কেটে নিন। এরপর আনারসের সাথে মরিচের গুড়া, বিট লবণ, পেয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, চিনি মিশিয়ে নিন। সব শেষে লেবুর রস মাখিয়ে দিন। খাবার টেবিলে পরিবেশন করুন মজাদার পাইন অ্যাপেল সালসা।

8753 views Answered

Next steps