1 Answers
উপকরনঃ ১)লিকুইড দুধ ১ লিটার ২) গুড়ো দুধ ১ কাপ ৩) ডিম ১ টি ৪) ঘী/তেল ১/২ চা চামচ ৫)বেকিং পাউডার ১/২ চা চামচ ৬) চিনি পছন্দ অনুযায়ী ৭) সাজানোর জন্য বাদাম, কিশমিশ ৮) দারুচিনি, এলাচি সামান্য প্রণালীঃ প্রথমে একটি হাঁড়ীতে দুধে দারুচিনি, এলাচি ও চিনি দিয়ে জ্বাল বসিয়ে দিন। ১লিটার দুধ কে জ্বাল দিয়ে ১/২ লিটার করতে হবে। একটি পাত্রে ডিম ভালো করে ফেটে নিতে হবে। এবার অন্য একটি পাত্রে গুড়ো দুধে ঘি ও বেকিং পাউডার দিয়ে ভাল করে মেশাতে হবে। এবার ফেটানো ডিম একটু একটু করে গুড়ো দুধে ঢালতে হবে।আলতো করে মেশাতে হবে যাতে নরম খামির হয়। এবার হাতে তেল মেখে সামান্য খামির নিয়ে ছোট গোল গোল করে চুলায় দুধে দিয়ে দিন। সাথে সাথে ফুলে উঠবে। ৫ মিনিট রান্না করে নামিয়ে নিন। ফ্রিজে রেখে কিশমিশ বাদাম দিয়ে পরিবেশন করুণ।।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy