1 Answers

ইলিশের উৎপাদন বৃদ্ধিতে ইনস্টিটিউট হতে গৃহীত কার্যক্রম নিম্নরূপঃ

  1. জাটকার প্রাচুর্যতা পর্যবেক্ষণ এবং পানির গুণাগুণ পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে জাটকার অনুকূল পরিবেশ নিশ্চিত করণ।
  2. বরিশাল জেলার হিজলা উপজেলার নাছাকাটি পয়েন্ট, হরিনাথপুর পয়েন্ট, ধুলখোলা পয়েন্ট এবং মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর পয়েন্ট অঞ্চলে মেঘনার শাখা নদী হিজলা উপজেলার ধর্মগঞ্জ ও নয়াভাঙ্গানী নদী এবং মেহেন্দিগঞ্জ উপজেলার লতা নদীর ৬০ কিলোমিটার এলাকায় ইলিশ/ জাটকার বিচরণ ক্ষেত্র চিহ্নিত করে নতুন (৬ষ্ঠ) অভয়াশ্রম ঘোষণার প্রস্তাব পেশ।
  3.  ধারাবাহিক গবেষণার মাধ্যমে বিভিন্ন নদীতে ইলিশের প্রজনন এবং বিচরণ ক্ষেত্র চিহ্নিতকরণ।
  4. ইনস্টিটিউট কর্তৃক সুপারিশের ভিক্তিতে নির্দিষ্ট সময়ে প্রজননক্ষম ইলিশ ধরা নিষিদ্ধকরণ এবং অভয়াশ্রম ব্যবস্থাপনা।
  5. উল্লেখিত কার্যক্রমের ফলে বিগত দশ বছরে ইলিশের উৎপাদন  ১.৫০ লক্ষ মে.টন বৃদ্ধি পেয়েছে।
  6.  ইলিশ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বরিশাল জেলায় একটি ইলিশ গবেষণা কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ।
2006 views

Related Questions