1 Answers
১২১ নম্বর আয়াতে বলা হয়েছে-
الَّذِينَ آَتَيْنَاهُمُ الْكِتَابَ يَتْلُونَهُ حَقَّ تِلَاوَتِهِ أُولَئِكَ يُؤْمِنُونَ بِهِ وَمَنْ يَكْفُرْ بِهِ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ (121
"যাদেরকে কিতাব দান করা হয়েছে, যারা তা সঠিকভাবে পাঠ করে, তারাই এতে বিশ্বাস স্থাপন করতে পারে, আর যারা তা অস্বীকার করেছে, তারা ক্ষতিগ্রস্ত হবে ৷" (২:১২১) ঐশি গ্রন্থের অনুসারীদের অধিকাংশেরই ইসলাম গ্রহণ করার সৌভাগ্য হয়নি,কিন্তু তাদের মধ্যে যারা সত্য সন্ধানী দৃষ্টি নিয়ে ঐশী গ্রন্থ অধ্যয়ন করবে তারা আল্লাহর নবী ও কোরআনের ওপর ঈমান আনার তওফিক লাভ করবে। এই আয়াতে স্পষ্টভাবে এটা বুঝিয়ে দেয়া হয়েছে যে, কোরআনের শব্দাবলী সম্মানের সাথে তেলাওয়াত করাই যথেষ্ট নয়, পথনির্দেশ লাভ ও সৌভাগ্যের অধিকারী হতে হলে কোরআনের আয়াতের অর্থ নিয়ে চিন্তা গবেষণা করতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy