1 Answers
আমরা জানি, ফ্লোরিনের প্রতীক হলো F । আমরা আরও জানি, অসংযুক্ত ও পরস্পর থেকে বিচ্ছিন্ন কোনো মৌলের পরমাণুকে প্রকাশ করতে ঐ মৌলের প্রতীকের বাম পাশে পরমাণুর মোট সংখ্যা চিহ্ন বসাতে হয়। তাই, 2F দিয়ে দুইটি অসংযুক্ত ফ্লোরিন পরমাণু্কে বুঝায়।আবার কোনো মৌলের সংকেত লেখার সময় মৌলটির একটি অণুতে যে কয়টি পরমাণু আছে সেই সংখ্যাটি প্রতীকের ডানদিকে একটু নিচে লিখতে হয়। তাই, F2 দিয়ে ফ্লোরিনের একটি অণুকে বুঝায় যা দুইটি পরমাণু নিয়ে গঠিত।
2125 views
Answered