1 Answers

ইঞ্জেকশন:

বয়স্ক রোগীদের ক্ষেত্রে (বয়স ৬৫ বছরের নিচে): শুরুতে ৬০ মিগ্রা. এর একক মাত্রা মাংসপেশীতে অথবা ৩০ মিগ্রা. এর একক মাত্রা শিরাতে। নিয়ন্ত্রনের মাত্রা ৩০ মিগ্রা আইএম/আইভি ৬ ঘন্টা পরপর। সর্বোচ্চ মাত্রা দিনে ১২০ মিগ্রা.।

বৃদ্ধ রোগীদের ক্ষেত্রে (যাদের বয়স ৬৫ বছরের উর্ধ্বে): শুরুতে মাত্রা ৩০ মিগ্রা আইএম। নিয়ন্ত্রনের মাত্রা ১০-১৫ মিগ্রা. আইএম/আইভি ৬ ঘন্টা পর পর। সর্বোচ্চ মাত্রা দিনে ৬০ মিগ্রা। চিকিৎসার সময়কাল সর্বোচ্চ ২ দিন।

ট্যাবলেট: ১০ মিগ্রা প্রতি ৪-৬ ঘন্টা পর পর। সর্বোচ্চ মাত্রা দিনে ৪০ মিগ্রা। শুরুতে যেসব রোগী কিটোরোলাক ট্রোমিথামিন ইঞ্জেকশন এবং পরবর্তীতে ট্যাবলেট ব্যবহার করে তাদের ক্ষেত্রে সামগ্রিক মাত্রা দিনে সর্বোচ্চ ৯০ মিগ্রা। বৃদ্ধ ও মুত্রতান্ত্রিক জটিলতায় আক্রান্ত এবং ৫০ কেজি ওজনের নীচের রোগীদের ক্ষেত্রে ৬০ মিগ্রা এবং যেদিন প্রস্ততি পরিবর্তন করবে সেদিন মুখে সর্বোচ্চ ৪০ মিগ্রা সেবন করবে। রোগীদের যত দ্রুত সম্ভব ঔষধ মুখে সেবনের দিকে যেতে হবে।

 

 

টোডল Nasal Spray সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই লিঙ্ক থেকে টোডল

4987 views