1 Answers

১। সবিরাম প্রয়ােগ: 

  • সালটোলিন রেসপিরেটর সলিউশন ০.৫-১.০ মি.লি. ইনজেকশন এর নরমাল স্যালাইনের সাহায্যে পাতলা করে ২.০-৪.০ মি.লি. করতে হয়। এরপর সঠিকভাবে পরিচালিত নেবিউলাইজার দ্বারা শ্বসন শেষ না হওয়া পর্যন্ত নিতে হয়। 
  • নেবিউলাইজার এবং তার পরিচালন উৎস ঠিক থাকলে প্রায় ১০ মিনিট সময় লাগে। 
  • সালটোলিন রেসপিরেটর সলিউশন এর সবিরাম প্রয়ােগ সলিউশন পাতলা না করেও করা যায়। এর জন্যে ২.০ মি.লি. সলিউশন নেবিউলাইজারে নিয়ে রােগীকে উপকার না পাওয়া পর্যন্ত শ্বসন করতে দেয়া হয়। এতে সাধারণতঃ ৩-৫ মিনিট সময় লাগে। 
  • কিছু কিছু রােগীদের ক্ষেত্রে উচ্চ মাত্রায় ১০ মি.গ্রা. পর্যন্ত স্যালবিউটামল এর প্রয়ােজন হয় যা এরােসল শেষ না হওয়া পর্যন্ত চলতে থাকে। 
  • ছােটদের জন্যে (১২ বছরের নিচে) ০.৫ মি.লি. সলিউশন ২-৪ মি.লি. নরমাল স্যালাইন এর সাহায্যে পাতলা করে নেবিউলাইজারের সাহায্যে ব্যবহার করতে হবে। 
  • কিছু কিছু রােগীদের ক্ষেত্রে উচ্চ মাত্রা ১ মি. লি. পর্যন্ত সলিউশন লাগে। 
  • সবিরাম চিকিৎসা দিনে ৪ বার ব্যবহার করা যেতে পারে। 

২। অবিরাম প্রয়ােগ:

  • সালটোলিন রেসপিরেটর সলিউশন ইনজেকশনের নরমাল স্যালাইনের সাহায্যে পাতলা করে ১০০ মি.লি. পর্যন্ত তৈরী করে নেবিউলাইজারের সাহায্যে প্রয়ােগ করা হয়। 
  • প্রয়ােগের হার হচ্ছে ১-২ মি.গ্রা, প্রতি ঘন্টায় নেবিউলাইজারের সাহায্যে। 
  • ফেস মাক্স কিংবা এন্ডােট্রাকিয়াল টিউব এর মাধ্যমেও ব্যবহার করা যায়। 
  • সবিরাম পজিটিভ প্রেশার ব্যবহার করা যেতে পারে তবে তা খুব কমই প্রয়ােজন হয়। 

 

 

সাবুল নেবুলাইজার সল্যুশন ফর ইনহ্যালেশন সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই লিঙ্ক থেকে সাবুল নেবুলাইজার

4495 views