1 Answers

  • প্রাপ্ত বয়স্ক: সাময়িক ব্যাধিতে সর্বোচ্চ দৈনিক ১২০ মি.গ্রা, ডেফলাক" দিয়ে চিকিৎসা শুরু করতে হবে। বেশির ভাগ ক্ষেত্রে নিয়মিত দৈনিক মাত্রা ৩-১৮ মি.গ্রা, এর ভিতরে রাখতে হবে।
  • বাতাবাতজনিত ব্যথা সাধারণত নিয়মিত মাত্রা হল দৈনিক ৩-১৮ মি.গ্রা.।
  • সব সময় সর্বনিম্ন কার্যকরী মাত্রা ব্যবহার করা উচিত এবং প্রয়ােজনে মাত্রা বাড়ানাে যেতে পারে।
  • শ্বাসনালী সংক্রান্ত হাঁপানি: সাময়িক আক্রমণে দৈনিক উচ্চ মাত্রায় (৪৮-৭২ মি.গ্রা.) প্রয়ােগ করা যেতে পারে।
  • তীব্রতা হ্রাস পাবার পর মাত্রা কমিয়ে নিয়ে আসতে হবে।
  • নিয়মিত চিকিৎসায় মাত্রা পরিবর্তন করে সর্বনিম্ন কার্যকরী মাত্রা ব্যবহার করতে হবে। অন্যান্য ক্ষেত্রে সর্বক্ষেত্রেই ডেফলাক সর্বনিম্ন কার্যকরী মাত্রায় ক্রমান্বয়ে সমন্বয় করতে হবে।
  • ডেফলাক" এর প্রারম্ভিক মাত্রা নির্ধারণের ক্ষেত্রে ডেফলাজাকর্ট ৬ মি.গ্রা, আর প্রেডনিসােলন ৫ মি.গ্রা. সমতুল্য ধরে হিসাব করতে হবে।
  • যকৃতের অকার্যকারিতায়: যকৃতের অকার্যকারিতায় রক্তে ডেফলাজাকর্ট এর পরিমাণ বেড়ে যেতে পারে। এজন্য এসব ক্ষেত্রে ডেফলাজাকট এর মাত্রা নিয়মিত পর্যবেক্ষণ করে কার্যকরী মাত্রা নির্ধারণ করতে হবে।
  • বৃক্কের অকার্যকারিতায়: বৃক্কের অকার্যকারিতায় আলাদা কোন সাবধানতার প্রয়ােজন নেই।
  • বয়স্ক রােগীদের ক্ষেত্রে বয়স্ক রােগীদের ক্ষেত্রে সাধারণ সাবধানতা ব্যতীত অন্য কোন আলাদা সাবধানতা প্রয়ােজন নেই।
  • কর্টিকোস্টেরয়েড এর সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া বয়স্ক রােগীদের ক্ষেত্রে আরাে তীব্র আকারে প্রকাশিত হতে পারে। শিশুদের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে ডেফলাজাকর্ট এর ক্লিনিক্যাল পরীক্ষা সীমিত আকারে করা হয়েছে।
  • শিশুদের এবং প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ডেফলাজাকট এর নির্দেশনা একই রকমের। কিন্তু ব্যবহারের ক্ষেত্রে সব সময় সর্বনিম্ন কার্যকরী মাত্রাই ব্যবহার করা। উচিত। প্রতি একদিন পর পর ব্যবহার, এক্ষেত্রে উপযােগী হতে পারে। শিশুদের ক্ষেত্রে ব্যবহারের মাত্রা দৈনিক ০.২৫-১.৫ মি.গ্রা./কেজি।

সাধারণ নির্দেশনা নিম্নরূপ:

  • কিশাের বয়সের তীব্র বাতজনিত ব্যথায়: সাধারণ নিয়মিত মাত্রা দৈনিক ০.২৫ মি.গ্রা.-১ মি.গ্রা./কেজি এর ভেতর সীমাবদ্ধ।
  • নেফ্রোটিক সিনড্রোম: প্রারম্ভিক মাত্রা দৈনিক ১.৫ মি.গ্রা./কেজি। প্রয়ােগ মাত্রা পরবর্তীতে হ্রাস করে প্রয়ােজন অনুযায়ী প্রদান করতে হবে।
  • হাঁপানি: কার্যকারিতার মাত্রা তুলনা করে প্রারম্ভিক মাত্রা ০.২৫-১ মি.গ্রা/কেজি হিসেবে একদিন পর পর ব্যবহার করা উচিত।
  • ডেফলাজাকট প্রত্যাহার যেসব রােগী তিন সপ্তাহের বেশি সময় ধরে দৈহিক কর্টিকোস্টেরয়েড এর চেয়ে বেশি মাত্রায় ডেফলাজাকর্ট (দৈনিক ৯ মি.গ্রা.) নিচ্ছেন, তাদের ক্ষেত্রে আকস্মিক চিকিৎসা বন্ধ করা সমূচীন নয়। মাত্রা হ্রাস করলে রােগ পূনরায় ফিরে আসার সম্ভাবনা উপর ভিত্তি করে মাত্রা হ্রাস এর হার নির্ধারণ করতে হবে।

Elderly: In elderly patients, no special precautions other than those usually adopted in patients receiving glucocorticoid therapy are necessary.

Hepatic impairment: In patients with hepatic impairment, blood levels of Deflazacort may be increased. Therefore the dose of Deflazacort should be carefully monitored and adjusted to the minimum effective dose.

Renal impairment: In renal impaired patients, no special precautions other than those usually adopted in patients receiving glucocorticoid therapy are necessary.

 

ডেফলাজিট ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই লিঙ্ক থেকে ডেফলাজিট

1609 views