1 Answers
১। সবিরাম প্রয়ােগ:
- সালটোলিন রেসপিরেটর সলিউশন ০.৫-১.০ মি.লি. ইনজেকশন এর নরমাল স্যালাইনের সাহায্যে পাতলা করে ২.০-৪.০ মি.লি. করতে হয়। এরপর সঠিকভাবে পরিচালিত নেবিউলাইজার দ্বারা শ্বসন শেষ না হওয়া পর্যন্ত নিতে হয়।
- নেবিউলাইজার এবং তার পরিচালন উৎস ঠিক থাকলে প্রায় ১০ মিনিট সময় লাগে।
- সালটোলিন রেসপিরেটর সলিউশন এর সবিরাম প্রয়ােগ সলিউশন পাতলা না করেও করা যায়। এর জন্যে ২.০ মি.লি. সলিউশন নেবিউলাইজারে নিয়ে রােগীকে উপকার না পাওয়া পর্যন্ত শ্বসন করতে দেয়া হয়। এতে সাধারণতঃ ৩-৫ মিনিট সময় লাগে।
- কিছু কিছু রােগীদের ক্ষেত্রে উচ্চ মাত্রায় ১০ মি.গ্রা. পর্যন্ত স্যালবিউটামল এর প্রয়ােজন হয় যা এরােসল শেষ না হওয়া পর্যন্ত চলতে থাকে।
- ছােটদের জন্যে (১২ বছরের নিচে) ০.৫ মি.লি. সলিউশন ২-৪ মি.লি. নরমাল স্যালাইন এর সাহায্যে পাতলা করে নেবিউলাইজারের সাহায্যে ব্যবহার করতে হবে।
- কিছু কিছু রােগীদের ক্ষেত্রে উচ্চ মাত্রা ১ মি. লি. পর্যন্ত সলিউশন লাগে।
- সবিরাম চিকিৎসা দিনে ৪ বার ব্যবহার করা যেতে পারে।
২। অবিরাম প্রয়ােগ:
- সালটোলিন রেসপিরেটর সলিউশন ইনজেকশনের নরমাল স্যালাইনের সাহায্যে পাতলা করে ১০০ মি.লি. পর্যন্ত তৈরী করে নেবিউলাইজারের সাহায্যে প্রয়ােগ করা হয়।
- প্রয়ােগের হার হচ্ছে ১-২ মি.গ্রা, প্রতি ঘন্টায় নেবিউলাইজারের সাহায্যে।
- ফেস মাক্স কিংবা এন্ডােট্রাকিয়াল টিউব এর মাধ্যমেও ব্যবহার করা যায়।
- সবিরাম পজিটিভ প্রেশার ব্যবহার করা যেতে পারে তবে তা খুব কমই প্রয়ােজন হয়।
উইনডেল রিসপিরেটরি সল্যুশন সল্যুশন ফর ইনহ্যালেশন সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই লিঙ্ক থেকে উইনডেল রিসপিরেটরি সল্যুশন
4067 views
Answered