1 Answers
প্রাপ্ত বয়স্কঃউত্তেজনা এবং এ উপসর্গ সমুহের প্রশমনেঃ ২-১০ মিগ্রা. দিনে ২-৪ বার।
উত্তেজনার কারণে সৃষ্ট অনিদ্রার স্বল্পমেয়াদী চিকিৎসায়ঃ ৫-১৫ মিগ্রা শয়নকালে।
পেশীর সংকোচনজনিত সমস্যায়ঃ ২-১০ মিগ্রা. দিনে ৩-৪ বার।
খিঁচুনী জনিত সমস্যায়ঃ ২-১০ মিগ্রা. দিনে ২-৪ বার।
আকস্মিক অ্যালকোহল বর্জনে সৃষ্ট উপসর্গসমুহের চিকিৎসায়ঃ ১০ মিগ্রা. প্রথম ২৪ ঘন্টায় দিনে ৩-৪ বার যা পরবর্তীতে কমিয়ে ৫ মিগ্রা. হিসেবে দিনে ৩-৪ বার দেয়া যেতে পারে।
ছোট অস্ত্রোপচারে ও দন্ত চিকিৎসায়ঃ ৫-২০ মিগ্রা. একক মাত্রায় অথববা বিভক্ত মাত্রায়।
শিশু: কেন্দ্রীয় শ্নায়ুতন্ত্রে ক্রিয়াশীল ঔষধসমুহের প্রতি বিভিন্নমুখী প্রতিক্রিয়ার কারণে প্রাথমিক পর্যায়ে সম্ভাব্য সর্বনিম্ন মাত্রায় শুরু করা প্রয়োজন, যা প্রয়োজন অনুসারে বাড়ানো যেতে পারে। প্রাথমিকভাবে ১-২.৫ মিগ্রা. দিনে ৩-৪ বার দেয়া যেতে পারে যা প্রয়োজন এবং সহনীয়তার উপর ভিত্তি করে বাড়ানো যেতে পারে।
৬ মাসের নিচে শিশুদের ক্ষেত্রে দেয়া যাবেনা। শিশুদের ক্ষেত্রে বংস্কেদের অনুরুপ নির্দেশনা রয়েছে।
অ্যালকোহলের সাথে দেয়া যাবেনা। নিউরোলেপটিক, হিপনোটিক, সিডেটিভ এন্টিহিস্টামিন এবং সিএনএস ডিপ্রেসেন্ট সমুহ যেমন: জেনারেল এনেসথেটিক, নারকোটিক এনালজেসিক অথবা এন্টি ডিপ্রেসেন্টের সাথে সেবন করলে এর নিদ্রাসৃষ্টিকারক প্রভাব বর্ধিত হয়। ফেনোবারবিটোন এবং সিমেটিডিনের সাথে প্রয়োগে ডায়াজিপামের ক্লিয়ারেন্স যথাক্রমে বৃদ্ধি এবং হ্রাসপ্রাপ্ত হয়। ওমিপ্রাজল এবং আইসোনিয়াজাইড ডায়াজিপামের বিপাক প্রতিহত করে।
সিকুইল-এস ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই লিঙ্ক থেকে সিকুইল-এস