1 Answers
- ট্যাবলেট: প্রত্যেক রােগীর প্রয়ােজনীয়তা অনুসারে ওষুধের মাত্রা নির্ধারণ যােগ্য কিন্তু সাধারণত ১-২টি ট্যাবলেট দিনে ৩ বার দেয়া যেতে পারে।
- ট্যাবলেট: এনজিনা অ্যাটাকের প্রথম লক্ষণের সাথে সাথে ১টি ট্যাবলেট জিহ্বার নীচে দিতে হবে।
- ব্যথা উপশম হওয়া পর্যন্ত প্রতি ৫ মিনিট অন্তর একই মাত্রায় পুনরাবৃত্তি করা যেতে পারে।
- যদি ১৫ মিনিট ধরে ৩টি ট্যাবলেট গ্রহণ করার পরেও ব্যথা বজায় থাকে তাহলে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তির জন্য পরামর্শ দেয়া যেতে পারে।
- স্প্রে: ১ অথবা ২ স্প্রে জিহ্বার নীচে প্রয়ােগ করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।
- ইঞ্জেকশন: সরাসরি শিরায় প্রয়ােগের জন্য নাইট্রোগ্লিসারিন ইঞ্জেকশন প্রয়ােগের পূর্বে ডেক্সট্রোজ (৫%) অথবা সােডিয়াম ক্লোরাইড (০.৯%) ইঞ্জেকশনে দ্রবীভূত করতে হবে। নাইট্রোগ্লিসারিন ইঞ্জেকশন অন্যান্য ওষুধের সাথে মিশানাে যাবে না।
- প্রাথমিক লঘুকরণ নাইট্রোগ্লিসারিন এ্যাম্পুলের সম্পূর্ণ ওষুধ (যেখানে ৫০ মি.গ্রা. নাইট্রোগ্লিসারিন আছে) একটি ৫০০ মি.লি. কাঁচের বােতলে ডেক্সট্রোজ (৫%) অথবা সােডিয়াম ক্লোরাইড (০.৯%) ইঞ্জেকশনে দ্রবীভূত করতে হবে। এতে ১০০ মাইক্রোগ্রাম/মি.লি. ঘনত্বের দ্রবণ পাওয়া যাবে। তারপর প্রয়ােগ করতে হবে।
- মেইনটেনেন্স লঘুকরণ ডােজ টাইট্রেশন এর মাধ্যমে দ্রবণের ঘনত্ব বাড়ানাে যেতে পারে। এতে রােগীর প্রয়ােগকৃত তরলের পরিমাণ নিয়ন্ত্রণ করা যাবে।
- নাইট্রোগ্লিসারিন এর ঘনত্ব ৪০০ মাইক্রোগ্রাম/মি.লি. এর বেশি হওয়া উচিত নয়।
শিশুদের মধ্যে ব্যবহার: শিশুদের ব্যবহারের জন্য সুরক্ষা এবং কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি।
এন্টি-হাইপারটেনসিভ, বিটা ব্লকার এবং নাইট্রেটস গ্রহনকারী রোগীদের ক্ষেত্রে সংযোজিত নিম্নরক্তচাপ দেখা দিতে পারে। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ও নাইট্রেটস একসাথে ব্যবহার করা হলে লক্ষনীয় অর্থোস্ট্যাটিক নিম্নরক্তচাপ হতে পারে। নাইট্রেটস এবং এলকোহল একসাথে গ্রহন করলেও নিম্নরক্তচাপ হতে পারে। নাইট্রোগ্লিসারিন এর ভ্যাসোডায়ালেটরী এবং হেমোডায়নামিক প্রভাস এসপিরিন গ্রহণের সাথে বৃদ্ধি পেতে পারে।
নিডোকার্ড ইনজেকশন সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই লিঙ্ক থেকে নিডোকার্ড
1610 views
Answered