1 Answers

  •  শিরাপথে ফোটায় ফোটায় ধীরগতিতে ইঞ্জেকশনের মাধ্যমে অথবা ডায়ালাইজার-এর ভেনাস লিম্ব এ সরাসরি সঞ্চার করতে হবে এবং ইহা সরাসরি পেশী অভ্যন্তরে সঞ্চারণ করা যাবে না এবং রোগীর আয়রণ ঘাটতি হিসাব করা সাপেক্ষে, নির্ধারিত মাত্রা একটি ইনফিউশনে দেয়া যায়। 
  • প্রথম ব্যবহারের পূর্বে একটি পরীক্ষামূলক মাত্রা ব্যবহার করা উচিত। 
  • ওষুধ প্রয়ােগের সময় যদি কোন এলার্জিক বিক্রিয়া বা অসহিষ্ণুতা দেখা দেয়, তবে অনতিবিলম্বে এর প্রয়ােগ বন্ধ করতে হবে।

শিরাপথে ইঞ্জেকশন:  ধীর গতিতে শিরাপথে প্রতি মিনিটে ১ মি.লি. হারে (২০ মি.গ্রা.) ২ থেকে ৫ মিনিট সময়ে দেয়া যাবে। প্রতিবার সর্বোচ্চ ১০ মিলি,  (২০০ মি.গ্রা, আয়রণ) সঞ্চারিত করা যাবে। 

  • প্রথম ব্যবহারের পূর্বে পরীক্ষামূলক মাত্রা হিসেবে পূর্ণবয়স্কদের ক্ষেত্রে এবং শিশু যারা ১৪ কেজি ওজনের উর্দ্ধে তাদের ক্ষেত্রে ১ মি.লি,
  •  যে সকল শিশুর ওজন ১৪ কেজির নিচে তাদের ক্ষেত্রে ১.৫ মি.গ্রা. আয়রণ/কেজি, ১-২৬ মিনিট সময়ে সঞ্চারণ করা উচিত। 
  • যদি ১৫ মিনিট অপেক্ষমান সময়ে কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা না যায় তবে বাকী অংশ পূর্বে উল্লেখিত মাত্রায় সঞ্চালন করতে হবে। 
  • প্রতিবার প্রয়ােগের পর রােগীর বাহু প্রসারিত রাখা উচিত। 

ইনফিউশন: 

  • নিম্ন রক্তচাপ জনিত সমস্যা এবং ভুলভাবে শিরাপথে প্রয়ােগের সম্ভাবনা কমানাের জন্য ফোটায় ফোঁটায় ইনফিউশনে প্রয়ােগ করা উচিত। 
  • সেক্ষেত্রে ১ মি.লি, (২০ মি.গ্রা. আয়রণ) সর্বোচ্চ ২০ মিলি, ০.৯% ডবিউ/ভি সােডিয়াম ক্লোরাইড [৫ মি.লি. (১০০ মি.গ্রা, আয়রণ) সর্বোচ্চ ০.৯% ডবিউ/ভি সােডিয়াম ক্লোরাইড থেকে ২৫ মি.লি. (৫০০ মি.গ্রা, আয়রণ ৫০০ মি.লি, ০.৯% ডবিউ/ডি সােডিয়াম ক্লোরাইড] সাথে দ্রবীভূত করতে হবে। 
  • সঞ্চারণের পূর্ব মুহুর্তে অবশ্যই দ্রবীভূত করতে হবে এবং বর্ণিত উপায়ে প্রয়ােগ করতে হবে-১০০ মি.গ্রা, আয়রণ কমপক্ষে ১৫ মিনিটে, ২০০ মি.গ্রা, আয়রণ কমপক্ষে ৩০ মিনিটে, ৪০০ মি.গ্রা, আয়রণ কমপক্ষে ১.৫ ঘন্টাব্যাপী এবং ৫০০ মি.গ্রা. আয়রণ।
  • কমপক্ষে ৩.৫ ঘন্টাব্যাপী প্রয়ােগ করতে হবে। নতুন প্রাপ্ত বয়স্ক রােগী এবং শিশু যাদের ওজন ১৪ কেজির বেশি তাদের ক্ষেত্রে প্রথম ২০ মি.গ্রা, আয়রণ এবং শিশু যাদের ওজন ১৪ কেজির নিচে তাদের ক্ষেত্রে দৈনিক মাত্রায় অর্ধেক (১.৫ মি.গ্রা./কেজি) পরীক্ষামূলক মাত্রা হিসেবে প্রয়ােগ করা উচতি। 
  • যদি কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা না দেয়, বাকী অংশ পূর্বোল্লেখিত গতিতে সঞ্চালন করতে হবে।

ডায়ালাইজারের ক্ষেত্রে ইঞ্জেকশন। ডায়ালাইজারের ভেনাস লিম্ব-এ শিরাপথে ইঞ্জেকশনের মত একই শর্তে সরাসরি প্রয়ােগ করা যায়।

হিমােডায়ালাইসিস নির্ভর দীর্ঘস্থায়ী বৃক্কের রােগে আক্রান্ত রােগী: ডেফিরন দ্রবীভূত না করে ১০০ মি.গ্রা, ধীর গতিতে শিরাপথে সরাসরি ইঞ্জেকশন হিসেবে ২ থেকে ৫ মিনিট অথবা ইনফিউশন আকারে ১০০ মি.গ্রা., সর্বোচ্চ ১০০ মি.লি, ০.৯% ডবিউ/ভি সােডিয়াম ক্লোরাইড এর মধ্যে মিশ্রিত করে কমপক্ষে ১৫ মিনিট সময় ধরে প্রতি ডায়ালাইসিস-এর সময় সর্বমােট ১০০০ মি.গ্রা, মাত্রায় প্রয়ােগ করা যায়। 

ডায়ালাইসিস অনির্ভর দীর্ঘস্থায়ী বৃকের রােগে আক্রান্ত রােগীঃ ডেফিরন ২০০ মিগ্রা, শিরাপথে ধীরগতিতে ইঞ্জেকশন হিসেবে ২ থেকে ৫ মিনিট সময় নিয়ে ৫ বারে সর্বমােট ১০০০ মি.গ্রা, ১৪ দিনের মধ্যে প্রয়ােগ করতে হবে। 

পেরিটোনিয়াল ডায়ালাইসিস নির্ভর দীর্ঘস্থায়ী বৃক্কের রােগে আক্রান্ত রােগী: সর্বমােট ১০০০ মি.গ্রা, ৩টি বিভক্ত মাত্রায় ইনফিউশন হিসেবে ২৮ দিনের মধ্যে প্রয়ােগ করতে হবে: ৩০০ মি.গ্রা. এর ২টি ইনফিউশন (১.৫ ঘন্টার মধ্যে) ১৪ দিনের মধ্যে এবং ৪০০ মি.গ্রা, এর ইনফিউশন ২.৫ ঘন্টাব্যাপী ১৪ দিন পরে দিতে হবে। 

  • এর মাত্রা সর্বোচ্চ ২৫০ মি.লি, ০.৯% সােডিয়াম ক্লোরাইড এর মধ্যে দ্রবিভূত করা উচতি। 

বিঃদ্রঃ আয়রণ সুক্রোজ অন্যান্য ওষুধ অথবা শিরাপথে। ব্যবহারের জন্য পুষ্টি জাতীয় ইনফিউশনের সাথে মিশ্ৰণীয় নয়। শিরাপথে ব্যবহারের জন্য ওষুধ প্রয়ােগের পূর্বে এর রং পরিবর্তন ও ভিতরে কোন ক্ষুদ্র কণিকা আছে কিনা তা ভালভাবে দেখে নেয়া উচিত। 

 

 

আয়রণ সুক্রোজের সাথে অন্য ওষুধের কোন প্রতিক্রিয়া রয়েছে কিনা তা এখনাে পর্যবেক্ষণ করা হয়নি। তবে আয়রণ সুক্রোজ কোন সেব্য আয়রণ ওষুধের সাথে ব্যবহার করা উচিত নয় । আয়রণ ইঞ্জেকশন দেয়ার পরবর্তীতে ৫ দিনের মধ্যে সেব্য আয়রণ ব্যবহার করা উচিত নয়। 

ফিওফার ডিএস আইভি ইনজেকশন সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই লিঙ্ক থেকে ফিওফার ডিএস

1610 views