1 Answers
মাত্রা ও ব্যবহারবিধি : এন ভি পি নিম্নোক্ত ক্ষেত্রে মুখে খাওয়ার জন্য নির্দেশিত :
- বমি বমি ভাব ও বমি (গর্ভকালীন সময়ে মর্নিং সিকনেস সহ) : ১ টি ট্যাবলেট দিনে ১ - ২ বার।
- ভ্রমণ জনিত অসুস্থতা : এর প্রাথমিক মাত্রা দিনে ১ টি অথবা ২ টি ট্যাবলেট, ভ্রমণ জনিত অসুস্থতা প্রতিরােধের জন্য ভ্রমনের ১ ঘন্টা পূর্বে ।
- মাথা ঘােরা : দৈনিক ১ - ৪ টি ট্যাবলেট বিভক্ত মাত্রায়।
- ল্যাবিরিন্থিন এবং ভেস্টিবিউলার সংক্রান্ত সমস্যা : ক্লিনিক্যাল রেসপন্স এর উপর ভিত্তি করে মেক্লিজিন হাইড্রোক্লোরাইডের সর্বোচ্চ মাত্রা প্রতিদিন ২৫ থেকে ১০০ মি.গ্রা. বিভক্ত মাত্রায়।
- বিকিরণ জনিত অসুস্থতা : বিকিরণ দিয়ে চিকিৎসার ২ থেকে ১২ ঘন্টা পূর্বে ৫০ মি.গ্রা. (মেক্লিজিন) সেবন করতে হবে। অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
বেনজোডায়াজেপিন, বারবিচুরেটুস, ট্রাইসাইক্লিক এন্টিডিপ্রেসেন্ট, ওপিয়েট এগনিস্ট, স্কেলেটাল মাসল রিলাক্সেন্ট, এন্টিহিস্টামিন, অ্যালকোহল ও ট্রাঙ্কুইলাইজারের সাথে ব্যবহার করা হলে সিএনএস ডিপ্রেসেন্ট কার্যকারিতা আরাে বৃদ্ধি পেতে পারে।
ভোমেক ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই লিঙ্ক থেকে ভোমেক
1608 views
Answered