1 Answers
- প্রসবকালীন সেবনমাত্রা প্রসব ত্বরান্বিতকরণে : ২৫ মাইক্রোগ্রাম যােনীপথে।
- প্রয়ােজনে এই মাত্রা ৬ ঘন্টা পর পর পুনরাবৃত্তি করা যাবে যতক্ষণ না সর্বমােট সর্বোচ্চ ২০০ মাইক্রোগ্রাম পৌছায়। এই পথেপ্রয়ােগ সুপ্রতিষ্ঠিত।
- মিসােপ্রােস্টল মুখেও সেবন করা যেতে পারে।
- ৫০ মাইক্রোগ্রাম ৪ ঘন্টা পর পর মুখে সেবনযােগ্য। তবে ইহা সুপ্রতিষ্ঠিত নয়।
- যাই হােক না কেন উভয়ক্ষেত্রেই জরায়ুর সংকোচনের হার এবং ফিটাল হার্ট রেট সঠিকভাবে পর্যবেক্ষণ করা উচিত।
প্রসব পরবর্তী রক্তপাত প্রতিরােধে :
- বাচ্চা জন্মানাের পরে গর্ভে আর দ্বিতীয় বাচ্চা নেই। নিশ্চিত হয়ে ৬০০ মাইক্রোগ্রাম মুখে সেবনযােগ্য।
- প্রসব পরবর্তী রক্তপাত চিকিৎসায় : ১০০০ মাইক্রোগ্রাম পায়ুপথে অথবা ২০০ মাইক্রোগ্রাম মুখে খাওয়ার পাশাপাশি ৪০০ মাইক্রোগ্রাম জিহ্বার নীচে অথবা ৬০০ মাইক্রোগ্রাম মুখে সেব্য।
- অসম্পূর্ণ গর্ভপাতের ক্ষেত্রে (৪ - ১২ সপ্তাহ গর্ভধারণ কালে) : ৬০০ মাইক্রোগ্রাম মুখে একক মাত্রায় সেব্য।
- আলসাররােধী সেবনমাত্রা : প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে NSAID জনিত গ্যাস্ট্রিক আলসারের ঝুঁকি কমাতে মাইসােক্লিয়ার (মিসােপ্রােস্টল) ট্যাবলেট নির্দেশিত মৌখিক ডােজ হচ্ছে ২০০ মাইক্রোগ্রাম দিনে ৪ বার খাবারের সাথে।
- যদি সহনীয় না হয় সেক্ষেত্রে ১০০ মাইক্রোগ্রাম ডােজ গ্রহণ করা যেতে পারে।
- মাইসােক্লিয়ার (মিসােপ্রােস্টল) NSAID থেরাপী চলাকালীন সময়েই চিকিৎসকের নির্দেশমতাে গ্রহণ করা উচিত।
- মাইসােক্লিয়ার (মিসােপ্রােস্টল) খাবারের সাথে গ্রহণ করতে হবে এবং দিনের শেষ ডােজটা হওয়া উচিত বিছানায় শােবার সময়।
- দূর্বল বৃক্কের ক্ষেত্রে : দূর্বল বৃক্কের রােগীদের ক্ষেত্রে মাত্রা এবং প্রয়ােগসূচীতে পরিবর্তন আনার প্রয়ােজন পড়ে না, তবে যদি সহ্য না হয়, সেক্ষেত্রে ডােজ কমানাে যেতে পারে। অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
মিসােপ্রােস্টলের সহিত হৃদ সম্বন্ধীয়, ফুসফুস সংক্রান্ত, CNS এবং NSAID ঔষধের বিক্রিয়া হবার Clinically কোন প্রমাণ নেই। উচ্চ ডােজের এন্টাসিড মিসােপ্রােস্টলের বায়ােএভেইলিবিলিটি হ্রাস করে।
মিসোপ্রোস্ট ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই লিঙ্ক থেকে মিসোপ্রোস্ট
1609 views
Answered