1 Answers

  • সাধারণ মাত্রা হচ্ছে ১০ মি.গ্রা. ইঞ্জেকশন ৭০ কেজি ওজনের ব্যক্তির জন্য, প্রয়ােজন মত ৩-৬ ঘন্টা অন্তর। ব্যথার তীব্রতা, রােগীর শারীরিক অবস্থা এবং রােগীর অন্যকোন ওষুধ গ্রহণ করছে কিনা তার উপর ভিত্তি করে ন্যালবুফিনের মাত্রা ঠিক করা উচিত। 
  • মাঝারী থেকে তীব্র ব্যথা: শিরা অথবা মাংসপথে ১০-২০ মি.গ্রা, ইঞ্জেকশন ৭০ কেজি ওজনের ব্যক্তির জন্য; বাচ্চাদের ক্ষেত্রে ০.৩ মি.গ্রা./কেজি, প্রয়ােজন মত ১-২ বার। 
  • অস্ত্রোপচার পূর্ববর্তী অ্যানেসথেসিয়া: শিরা অথবা মাংসপথে ০.১-০.২ মি.গ্রা./কেজি ওজন হিসাবে। 
  • প্রসব ব্যথায়: ০.৩-১ মি.গ্রা./কেজি ওজন হিসেবে ১০-১৫ মিনিট ধরে দিতে হবে। 
  • অতঃপর ০.২৫-০.৫ মি.গ্রা./কেজি ওজন হিসেবে এককালীন শিরাপথে প্রয়ােজন অনুযায়ী ব্যবহার করা যায়। 
  • অস্ত্রোপচার সময়ে ব্যবহারের জন্য: শিরাপথে ০.২৫-০.৫ মি.গ্রা./কেজি, ৩০ মিনিট অন্তর। 
  • মায়ােকার্ডিয়াল ইনফারকশন: ইন্ট্রাভেনাস পথে ১০-২০ মি.গ্রা, ধীরে ধীরে ৩০ মিনিট ধরে দিতে হবে। 
  • অ্যানেসথেসিয়ার সহায়ক হিসাবে যখন ব্যবহৃত হবে তখন কম পরিমান প্রয়ােজন হয়। 
  • ১৮ মাস বয়সী শিশু এবং ১৫ বছর বয়স পর্যন্ত ০.২ মি.গ্রা./কেজি ওজন হিসাবে শিরাপথে বা মাংসপথে । 
  • অতঃপর ৪-৬ ঘন্টা পরপর অন্তর অথবা চিকিৎসক কর্তৃক নির্ধারিত পরিমান ব্যবহার করা যায়। 

 

 

ন্যালবুফিন ব্যবহারে অন্য ওষুধের সাথে কোন ধরণের ঝামেলাপূর্ন প্রতিক্রিয়া নেই। তবে অন্য অপয়েড ওষুধের সাথে রয়েছে। যে সমস্ত রােগী নারকোটিক ব্যথানাশক, সাধারণ অ্যানেসথেসিয়া ফেনােথায়াজিনস অথবা অন্য শান্তকারক ওষুধ, ঘুম পাড়ানী ওষুধ, হিপনােটিকস বা অন্যান্য কেন্দ্রিয়ভাবে কার্যক্রম নিয়ন্ত্রণকারী ডিপ্রেসেন্ট (অ্যালকোহল সহ) ব্যবহার করছেন, তাদের ক্ষেত্রে। ন্যালবুফিনের ব্যবহারে বাড়তি ফল প্রদর্শিত হতে পারে। 

র‍্যাডিরিফ আইএম/আইভি ইনজেকশন সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই লিঙ্ক থেকে র‍্যাডিরিফ

1606 views