1 Answers

নাইট্রোফিউরানটয়েন ক্যাপসুল ও সাসপেনশন খাদ্যের সাথে গ্রহণ করা উচিত যাতে শােষণ ভালাে অথবা কিছু রােগীদের ক্ষেত্রে সহ্যক্ষমতা বৃদ্ধি পায়।

ইউরােকিউর ক্যাপসুল:

  •  প্রাপ্ত বয়স্ক ও ১২ বছরের অধিক শিশু: প্রতি ১২ ঘন্টায় একটি ১০০ মি.গ্রা. ক্যাপসুল ৭ দিনের জন্য।

 ইউরােকিউর সাসপেনশন:

  • প্রাপ্ত বয়স্ক: ৫০-১০০ মি.গ্রা. দিনে ৪ বার। 

নিম্নমাত্রায় প্রয়ােগ জটিলতাবিহীন মূত্রতন্ত্রের সংক্রমণে নির্দেশিত।

  • শিশু: প্রতি ২৪ ঘন্টায় ৫-৭ মি.গ্রা./কেজি দৈহিক ওজনে ৪ বার দিতে হয় ( ১ মাসের কম বয়সের ক্ষেত্রে ব্যবহার নিষিদ্ধ)।
  • নিচে বর্ণিত টেবিলটি প্রত্যেক ওজনসীমার গড়ের উপর ভিত্তি করে তৈরি যেখানে ৫-৬ মি.গ্রা./কেজি দৈহিক ওজন হিসেবে ২৪ ঘন্টায় ৪ বার ওষুধ দেয়া হয়েছে।
  • এটি থেকে শিশুদের ক্ষেত্রে নাইট্রোফিউরানটয়েন সাসপেনশনের (২৫ মি.গ্রা./৫ মি.লি.) গড় মাত্রা হিসেব করা যায়। ওজন (কেজি) চা চামচ সংখ্যা (দিনে ৪বার)। 

৭-১১ ১/২ (২.৫ মি.লি.)

১২-২১ ১ (৫ মি.লি.)

২২-৩০ ১ ও ১/২ (৭.৫ মি.লি.)

৩১-৪১   ২ (১০ মি.লি.) 

থেরাপি ১ সপ্তাহ চালিয়ে যেতে হবে অথবা মূত্রের জীবাণুমুক্ততা অর্জনের পর কমপক্ষে ৩ দিন চালিয়ে যেতে হবে। 

  • দীর্ঘমেয়াদী সংক্রমণ পূনঃমূল্যায়ন এর প্রয়ােজনীয়তাকে নির্দেশ করে।
  • প্রাপ্ত বয়স্কদের দীর্ঘকালীন দমনের ক্ষেত্রে মাত্রা কমিয়ে কেবল ঘুমানাের সময় ৫০-১০০ মি.গ্রা. মাত্রা যথেষ্ট। 
  • শিশুদের দীর্ঘকালীন দমনের ক্ষেত্রে ১ মি.গ্রা./কেজির মত কম মাত্রায় দিনে ১ বার অথবা ২ বার দেয়া যথেষ্ট।

Nitrofurantoin should be taken with food.

 

অম্নাশক যাতে ম্যাগনেশিয়াম ট্রাইসিলিকেট আছে, যখন নাইট্রোফিউরানটয়েন এর সাথে প্রয়ােগ করা হয়, তখন এটি নাইট্রোফিউরানটয়েনএর শােষণের গতি ও পরিমানকে কমিয়ে দেয়। ইউরিকোসুরিক এসিড যেমন- প্রােবেনেসিড ও সালফিনপাইরাজন নাইট্রোফিউরানটয়েন এর রেনাল টিউবিউলার নিঃসরণকে কমিয়ে দেয়। এর ফলে সেরামে নাইট্রোফিউরানটয়েন এর মাত্রা বেড়ে যাওয়ায় বিষাক্ততা বৃদ্ধি পেতে পারে এবং মূত্রে এর মাত্রা কমে যাওয়ায় মূত্রতন্ত্রের ব্যাকটেরিয়ারােধী ক্ষমতা কমতে পারে।

নাইট্রোব্যাক এসআর ক্যাপসুল (টেকসই রিলিজ) সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই লিঙ্ক থেকে নাইট্রোব্যাক এসআর

1608 views