1 Answers
- অরলিস্ট্যাটের সুপারিশকৃত ডােজ হচ্ছে দৈনিক ৩ বার ১টি করে ১২০ মি.গ্রা. ক্যাপসুল যা প্রতিটি চর্বিযুক্ত প্রধান খাদ্যের সাথে গ্রহণ করতে হবে (খাদ্য গ্রহণ অথবা খাদ্য গ্রহণের ১ ঘন্টা পর)।
- রােগীদের পুষ্টির সমতাযুক্ত এবং কম ক্যালরিযুক্ত খাদ্য যা আনুমানিক ৩০% ক্যালরি চর্বি থেকে গ্রহণ করে এমন খাদ্য খাওয়া উচিত।
- প্রতিদিনের চর্বি, কার্বোহাইড্রেট এবং প্রােটিনের বিতরণ তিনটি প্রধান খাদ্যের সাথে হওয়া উচিত।
- যদি খাদ্য গ্রহণ মাঝে মাঝে ব্যাহত হয় অথবা গৃহিত খাদ্য চর্বিযুক্ত না হয়, তবে অরলিস্ট্যাটের ডােজ বন্ধ রাখা যেতে পারে । কারণ, দেখা গিয়েছে অরলিস্ট্যাট কিছু ফ্যাট সলুবল ভিটামিন এবং বিটা ক্যারােটিনের শােষণ কমিয়ে দেয়, এমতাবস্থায় রােগীদের পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করতে মাল্টিভিটামিন যেখানে ফ্যাট সলুবল ভিটামিন আছে তা গ্রহণ করা উচিত।
- ভিটামিন সাপ্লিমেন্ট অরলিস্ট্যাট সেবনের ২ ঘন্টা আগে অথবা পরে গ্রহণ করতে হবে, যেমন- ঘুমাতে যাওয়ার আগে।
Pediatric use: Safety and effectiveness in pediatric patients below the age of 12 have not been established.
সাইক্লোস্পােরিন: ডাটা থেকে দেখা গেছে অরলিস্ট্যাট ও সাইক্লোস্পােরিন পরস্পরের সাথে ক্রিয়া সাইক্রোস্পােরিনের প্লাজমা লেভেল কমিয়ে দেয়। অরলিস্ট্যাট ও সাইক্লোস্পােরিন একসাথে গ্রহণ করা উচিত নয়। অরলিস্ট্যাট সেবনের ৩ ঘন্টা পর সাইক্লোস্পােরিন গ্রহন করা উচিত। চর্বিতে দ্রবণীয় ভিটামিন সাপ্লিমেন্ট এবং এর এনালগ: ফার্মাকোকাইনেটিক প্রতিক্রিয়ার স্ট্যাডি ডাটা থেকে দেখা গেছে বিটা-ক্যারােটিন সাপ্লিমেন্টের শােষণ কমে যায় যখন অরলিস্ট্যাট এর সাথে গ্রহণ করা হয়। অরলিস্ট্যাট ভিটামিন ই এসিটেট সাপ্লিমেন্টের শােষণ ব্যাহত করে। ভিটামিন ডি, ভিটামিন এবং পুষ্টি থেকে গৃহিত ভিটামিন কে এর উপর অরলিস্ট্যাট এর প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।
লিভােথাইরক্সিন: পােষ্টমার্কেটিং রিপাের্ট থেকে দেখা গেছে যেসব রােগী একই সাথে অরলিস্ট্যাট এবং লিভােথাইরক্সিন গ্রহণ করে তাদের হাইপােথাইরয়ডিজম হয়। যেসব রােগী অরলিস্ট্যাট এবং লিভােথাইরক্সিন এক সাথে গ্রহণ করে তাদের থাইরয়েড ফাংশনের পরিবর্তন পর্যবেক্ষণে রাখতে হবে। লিভভাথাইরক্সিন এবং অরলিস্ট্যাট অন্তত ৪ ঘন্টার ব্যবধানে গ্রহণ করা। উচিত। ওয়ারফেরিন: ভিটামিন কে এর শােষণ অরলিস্ট্যাট গ্রহণের সাথে কমে যেতে পারে। যেসব রােগী দীর্ঘদিন ধরে স্থায়ী ওয়ারফেরিনের ডােজে আছে তাদের অরলিস্ট্যাট প্রেসক্রাইব করা হলে সতর্কতার সাথে কোয়াগুলেশন প্যারামিটারের পরিবর্তন পর্যবেক্ষণ করতে হবে।
স্লিমফাস্ট ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই লিঙ্ক থেকে স্লিমফাস্ট