1 Answers
- ট্যাবলেট নির্দেশনা সেবনবিধি ও মাত্রা: বিনাইন (মারাত্মক নয় এমন) গ্যাস্ট্রিক আলসার দৈনিক ৪০ মি.গ্র, করে সকালে ৪ সপ্তাহ পর্যন্ত সেব্য, যা আরও ৪ সপ্তাহ পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে যদি আলসার পুরােপুরি ভাল না হয়।
- ডিওডেনাল আলসার দৈনিক ৪০ মি.গ্রা. করে সকালে ২ সপ্তাহ পর্যন্ত সেব্য, যা আরও ২ সপ্তাহ পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে যদি আলসার পুরােপুরি ভাল না হয়।
- গ্যাস্ট্রোইসােফেজিয়াল রিফ্লাক্স ডিসিজ: দৈনিক ২০-৪০ মি.গ্রা, করে সকালে ৪ সপ্তাহ পর্যন্ত সেব্য, যা আরাে ৪ সপ্তাহ পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে যদি আলসার পুরােপুরি ভাল না হয়।
- নন-স্টেরয়ডাল প্রদাহরােধী ওষুধজনিত পেপটিক আলসার দৈনিক ২০ মি.গ্রা.।
- অত্যধিক গ্যাস্ট্রিক এসিড নিঃসরণজনিত জটিলতা যেমন - জোলিঞ্জার-এলিসন সিনড্রোম প্রাথমিকভাবে দৈনিক ৮০ মি.গ্রা. (বয়স্কদের ক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ ৪০ মি.গ্রা.), ৮০ মি.গ্রা. এর অধিক মাত্রার ক্ষেত্রে দিনে দুটি বিভক্ত মাত্রায় দেয়া উচিত।
হেলিকোব্যাকটার পাইলােরি দমন: হেলিকোব্যাকটার পাইলােরি দমনে এন্টিবায়ােটিকের সঙ্গে ৪০ মি.গ্রা. দিনে ২ বার। H2রিসেপটর এন্টাগােনিস্ট প্রতিরােধী আলসার দৈনিক ৪০ মি.গ্রা. করে ৮ সপ্তাহ পর্যন্ত সেব্য। পরবর্তীতে দৈনিক ২০ মি.গ্রা. করে সেবনমাত্রা অব্যহত রাখা যেতে পারে, যা দৈনিক ৪০ মি.গ্রা. পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে যদি আবার আলসারের লক্ষন দেখা দেয়।
বাচ্চাদের ক্ষেত্রে :
- বাচ্চাদের ক্ষেত্রে প্যানটোপ্রাজল ব্যবহারে উপযােগিতা এখনাে প্রতিষ্ঠিত হয়নি।
- ইঞ্জেকশন ডিওডেনাল আলসার এবং গ্যাস্ট্রিক আলসার, দৈনিক ৪০ মি.গ্রা, করে ৭-১০ দিন।
- গ্যাস্ট্রোইসােফেজিয়াল রিফ্লাক্স ডিসিজ: দৈনিক ৪০ মি.গ্রা. করে ৭-১০ দিন।
- পেপটিক আলসারজনিত পূনরায় রক্তপাত প্রতিরােধে প্রাথমিকভাবে ৮০ মি.গ্রা., পরবর্তীতে ৮ মি.গ্রা./ঘন্টা হারে ৭২ ঘন্টা পর্যন্ত।
- এসিড এসপিরেশন প্রতিরােধে ৮০ মি.গ্রা, প্রতি ১২ ঘন্টা অন্তর প্রথম ২৪ ঘন্টা। পরবর্তীতে ৪০ মি.গ্রা, প্রতি ১২ ঘন্টা অন্তর। জোলিঞ্জার-এলিসন সিনড্রোম এবং অত্যধিক গ্যাস্ট্রিক এসিড নিঃসরণজনিত রােগের দীর্ঘমেয়াদী চিকিৎসায় ৮০ মি.গ্রা, প্রতি ১২ ঘন্টা অন্তর, প্রয়ােজনে ৮০ মি.গ্রা. প্রতি ৮ ঘন্টা অন্তর বৃদ্ধি করা যেতে পারে।
- এসিড নিঃসরণে পরিমাণের উপর নির্ভর করে উচ্চমাত্রা নির্ধারণ করতে হবে। আন্তঃশিরা পথে প্যানটোপ্রাজল যত দ্রুত সম্ভব ওরাল চিকিৎসা দ্বারা পরিবর্তন করা উচিত।
DIRECTION FOR USE OF IV INJECTION: Pantoprazole lyophilized powder and 0.9% Sodium Chloride Injection is for intravenous administration only and must not be given by any other route. Pantoprazole IV injection should be given as a slow intravenous injection. The solution for IV injection is obtained by adding 10 ml 0.9% Sodium Chloride Injection to the vial containing powder. After reconstitution the injection should be given slowly over a period of at least 2 to 5 minutes. Use only freshly prepared solution. The reconstituted solution may be stored at room temperature (up to 30° C) for a maximum 4 hours.
DIRECTION FOR USE OF IV INFUSION: Pantoprazole IV infusion should be given as an intravenous infusion over a period of approximately 15 minutes. Pantoprazole IV infusion should be reconstituted with 10 ml of 0.9% Sodium Chloride Injection and further diluted (admixed) with 0.9% Sodium Chloride Injection or 5% Dextrose or Lactated Ringer's Injection to a final volume of 100 ml. The reconstituted solution may be stored at room temperature (up to 30° C) for a maximum 4 hours prior to further dilution. The admixed solution may be stored at room temperature (up to 30° C) and must be used within 24 hours from the time of initial reconstitution.
থিওফাইলিন, সিজাপ্রাইড, এন্টিপাইরিন, ক্যাফেইন, কার্বামাজিপাইন, ডায়াজিপাম, ডাইক্লোফেনাক, ন্যাপ্রােক্সেন, পাইরােক্সিক্যাম, ডিগােক্সিন, ইথানল, গাইবিউরাইড, গর্ভনিরােধক (লিভােনরজেসট্রোল/ইথিনাইল এন্ট্রাডিওল), মেটোপ্রােলােল, নিফেডিপিন, ফেনিটয়েন, ওয়ারফেরিন, মিডাজোলাম, ক্লারিথ্রোমাইসিন,মেট্রোনিডাজল অথবা এমােক্সিসিলিন ব্যবহারের সময় প্যানটোপ্রাজল এর সেবন মাত্রা পূনঃনির্ধারণের কোন প্রয়ােজন নেই। যে সকল ওষুধের বায়ােএভয়লিবিলিটির জন্য পাকস্থলীর pH গুরুত্বপূর্ণ (যেমন- কিটোকোনাজল, এমপিসিলিন এসটারস, আয়রণ), সে সকল ওষুধের বিশােষনে প্যানটোপ্রাজল সমস্যা করতে পারে।
পামেল ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই লিঙ্ক থেকে পামেল