1 Answers
- পিটাভাসটেটিনের সহনশীল এবং কার্যকরী মাত্রা হচ্ছে ১-৪ মি.গ্রা. দিনে একবার, খাবারের সাথে অথবা খাবার ছাড়াই সেবন করা যায়।
- নির্দেশিত প্রারম্ভিক মাত্রা হচ্ছে ২ মি.গ্রা., যা ৪ মি.গ্রা, পর্যন্ত বাড়ানাে যায়।
- পিটাভাসটেটিন ব্যবহার শুরুর ৪ সপ্তাহ পর এর মাত্রা লিপিড প্রােফাইল অনুযায়ী পুনঃনির্ধারণ করতে হয়। বৃক্কের অকার্যকারিতায় মাত্রা :মাঝারী মাত্রার এবং শেষ পর্যায় এর বৃক্কের অকার্যকারিতার ক্ষেত্রে (যারা ডায়ালাইসিস গ্রহণ করছেন) পিটাভাসটেটিন এর প্রারম্ভিক মাত্রা ১ মি.গ্রা. দিনে একবার এবং সর্বোচ্চ মাত্রা ২ মি.গ্রা. দিনে একবার।
- যাদের মারাত্মক পর্যায় বৃক্কের অকার্যকারিতা আছে, তাদের ক্ষেত্রে পিটাভাসটেটিন ব্যবহার করা যাবে না।
সাইক্লোসপরিন: এই ওষুধের সাথে পিটাভাসটেটিন ব্যবহার করা যাবে না। ইরাইথ্রোমাইসিন: ইহা রক্তে পিটাভাসটেটিনের মাত্রা স্বাভাবিক থেকে বাড়িয়ে দেয়। তাই এই ওষুধের সাথে পিটাভাসটেটিন সর্বোচ্চ ১ মি.গ্রা. পর্যন্ত ব্যবহার করা যাবে। রিফামপিন: ইহাও রক্তে পিটাভাসটেটিনের মাত্রা স্বাভাবিক থেকে বাড়িয়ে দেয়। এই ওষুধের সাথে পিটাভাসটেটিন সর্বোচ্চ ২ মি.গ্রা. পর্যন্ত ব্যবহার করা যায়। ফাইব্রেটস: যেহেতু এইচ এম জি কো-ইনহিবিটর এর সাথে ফাইব্রেটস একত্রে ব্যবহার মায়ােপ্যাথি হওয়ার ঝুঁকি বেড়ে যায়, তাই জেমফিব্রোজিল অথ বা অন্যান্য ফাইব্রেটস এর সাথে পিটাভাসটেটিন সাবধানতার সাথে ব্যবহার করতে হবে। ওয়ারফারিন: পিটাভাসটেটিন এর সাথে ওয়ারফারিনের তেমন কোন প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না।
লিপ লস ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই লিঙ্ক থেকে লিপ লস