1 Answers
- বমিরােধক শিশু (২ বছর অথবা ১০ কেজি ওজনের নিচে বাচ্চাদের জন্য নির্দেশিত নয়): ১০-১৪ কেজি : ২.৫ মি.গ্রা. দৈনিক ১-২ বার, সর্বোচ্চ দৈনিক ৭.৫ মি.গ্রা. ১৫-১৮ কেজি : ২.৫ মি.গ্রা. দৈনিক ২-৩ বার, সর্বোচ্চ দৈনিক ১০ মি.গ্রা.।
- ১৯-৩৯ কেজি : ২.৫ মি.গ্রা. দৈনিক ৩ বার অথবা ৫ মি.গ্রা., দৈনিক ২ বার, সর্বোচ্চ দৈনিক ১৫ মি.গ্রা.।
- আইএম : ০.১০-০.১৫ মি.গ্রা./কেজি/ডােজ; সাধারণ মাত্রা: ০.১৩ মি.গ্রা./কেজি/ডােজ; যত দ্রুত সম্ভব মুখে খাওয়ার ওষুধে চলে যেতে হবে।
- প্রাপ্ত বয়স্ক: মুখে : ৫-১০ মি.গ্রা. দৈনিক ৩-৪ বার, সর্বোচ্চ দৈনিক ৪০ মি.গ্রা. আই এম : ৫-১০ মি.গ্রা. দৈনিক ৩-৪ বার, সর্বোচ্চ দৈনিক ৪০ মি.গ্রা. শল্য চিকিৎসাজনিত বমি প্রাপ্ত বয়স্ক : আই এম : ৫-১০ মি.গ্রা. (চিকিৎসা শুরুর ১-২ ঘন্টা পূর্বে), প্রয়ােজন হলে পুনর্বার দিতে হবে।
- মানসিক চিকিৎসায় শিশু : ২-১২ বছর (২ বছর অথবা ১০ কেজি ওজনের নিচে বাচ্চাদের জন্য নির্দেশিত নয়) মুখে : ২.৫ মি.গ্রা. দৈনিক ২-৩ বার; দৈনিক সর্বোচ্চ ২০ মি.গ্রা. (২-৫ বছর বয়সী বাচ্চাদের) এবং ২৫ মি.গ্রা. (৬-১২ বছর বয়সী বাচ্চাদের) আই এম: ০.১৩ মি.গ্রা./কেজি/ডােজ; যত দ্রুত সম্ভব মুখে খাওয়ার ওষুধে চলে যেতে হবে।
- প্রাপ্ত বয়স্ক : মুখে : ৫-১০ মি.গ্রা. দৈনিক ৩-৪ বার; মারাত্মক ক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ ১৫০ মি.গ্রা. প্রয়ােজন হতে পারে। আই এম: মারাত্মক ক্ষেত্রে ১০-২০ মি.গ্রা, প্রতি ৪-৬ ঘন্টা অন্তর; যত দ্রুত সম্ভব মুখে খাওয়ার ওষুধে চলে যেতে হবে।
- সাধারণ উদ্বেগ প্রাপ্ত বয়স্ক মুখে : সাধারণ মাত্রা- দৈনিক ১৫-২০ মি.গ্রা. বিভক্ত মাত্রায়। দৈনিক ২০ মি.গ্রা. এর বেশি অথবা ১২ সপ্তাহের বেশি চিকিৎসা চালিয়ে যাওয়া উচিত নয়।
- বৃদ্ধ : প্রাথমিক মাত্রা- ২.৫-৫ মি.গ্রা. দৈনিক ১-২ বার; প্রতি ৪-৭ দিন অন্তর, দৈনিক ২.৫-৫ মি.গ্রা. মাত্রা বৃদ্ধি করা যেতে পারে; কার্যকারিতা বেশি পেতে বা পার্শ্বপ্রতিক্রিয়া এড়াতে দৈনিক মাত্রার বিরতিকাল বাড়াতে হবে (যেমন- দৈনিক ২-৩ বার)। প্রয়ােগ মুখে, আই এম দেয়া যেতে পারে। খাবারের সাথে কোন সম্পর্ক নেই।
এ্যালকোহল, বারবিচুরেট এবং অন্যান্য ঘুমের ওষুধ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অবদমনকারী ক্রিয়াকে বাড়িয়ে দিতে পারে। এন্টাসিড, পারকিনসন’স রােগের ওষুধ এবং লিথিয়াম প্রােক্লোরপেরাজিনের শােষণে হস্তক্ষেপ করে। এই ওষুধ প্লাসমায় প্রােপানােলল এবং ফেনােবারবিটাল এর ঘনত্বে হস্তক্ষেপ করতে পারে।
প্রমটিল ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই লিঙ্ক থেকে প্রমটিল
1607 views
Answered