1 Answers

এমিক্যাসিনের প্রতি সংবেদনশীল গ্রামনেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট তীব্র সংক্রমণের চিকিৎসায় এমিক্যাসিন নির্দেশিত যেমন সেপ্টিসেমিয়া (নবজাতকের সেপসিস সহ), শ্বসনতন্ত্রের তীব্র সংক্রমণ, অস্থি ও অস্থি সন্ধির সংক্রমণ, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সংক্রমণ, (মেনিনজাইটিস্ সহ), ত্বক ও কোমল কলার সংক্রমণ, উদরের অভ্যন্তরীন সংক্রমণ এবং আগুনে পোড়াজনিত বা পোস্ট-অপারেটিভ সংক্রমণের (রক্তনালীর শল্যচিকিৎসা পরবর্তী সংক্রমণসহ) চিকিৎসায়। জেন্টামাইসিন বা টোবরামাইসিন রেজিসট্যান্ট গ্রামনেগেটিভ ব্যাকটেরিয়া যেমন প্রােটিয়াস রিটগেরি, প্রভিডেন্সিয়া স্ট্রয়ার্টি, সেরেসিয়া মারসিসেন্স এবং সিউডোমোনাস এরোজিনোসা সৃষ্ট সংক্রমণেও এমিক্যাসিন নির্দেশিত। এছাড়াও এমিক্যাসিন স্ট্যাফাইলোকক্কি সংক্রমণেও কার্যকর দেখা গিয়েছে। ইহা স্ট্যাফাইলোকক্কি রোগসমূহে অথবা গ্রাম-নেগটিভ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণের প্রাথমিক চিকিৎসা হিসাবে বিবেচিত।

Amibac Injection সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই লিঙ্ক থেকে Amibac

3921 views