1 Answers

ঈসা (আঃ) যেসব নিদর্শন নিয়ে বানী ইসরাঈলের কাছে আগমন করেছিলেন:


(১) শিশু ও অপরিণত বয়সে মানুষের সাথে কথা বলা।

আল্লাহ তা‘আলা বলেন: অতঃপর মারইয়াম সন্তানের প্রতি ইঙ্গিত করল। তারা বলল: যে কোলের শিশু তার সাথে আমরা কেমন করে কথা বলব?

সে বলল: আমি আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নাবী করেছেন। (সূরা মারইয়াম ১৯: ২৯-৩০)।


(২) কাদা-মাটি দ্বারা পাখি তৈরি করা: ঈসা (আঃ) মাটি দ্বারা পাখির মত আকৃতি তৈরি করে আল্লাহ তা‘আলার নামে ফুঁক দিতেন; ফলে আল্লাহ তা‘আলার অনুমতিক্রমে তা পাখি হয়ে উড়ে যেত। (সূরা আলি ইমরান ৩: ৪৯)।


(৩) জন্মান্ধ ও কুষ্ঠব্যাধিগ্রস্তকে নিরাময় করা: জন্মান্ধ ও কুষ্ঠব্যাধিগ্রস্ত ব্যক্তির চোখে ও গায়ে আল্লাহ তা‘আলার নামে হাত বুলিয়ে দিলে আল্লাহ তা‘আলার অনুমতিতে ভাল হয়ে যেত। (সূরা আলি ইমরান ৩: ৪৯)।


(৪) মৃতকে জীবিতকরণ: আল্লাহ তা‘আলার অনুমতিক্রমে মৃতকে তিনি জীবিত করতে পারতেন। (সূরা আলি ইমরান ৩: ৪৯)।


(৫) মানুষ যা আহার করে ও যা সঞ্চয় করে রাখে তা বলে দিতেন। (সূরা আলি ইমরান ৩: ৪৯)।


(৬) পূর্ববর্তী কিতাব তাওরাত সত্যায়নকারী এবং তাদের ওপর যেসব জিনিস হারাম করা হয়েছিল 'তাদের শাস্তিস্বরূপ বা নিজেরা ইজতিহাদ করে হারাম করে নিয়েছিল' তা আল্লাহর পক্ষ থেকে হালাল করেছেন। (সূরা আলি ইমরান ৩: ৫০)।


1673 views