1 Answers

 প্রদাহী বাত, বাত, এনকাইলজিং স্পন্ডিলাইটিস, বারসাইটিস, টেনডিনাইটিস, অস্ত্রোপচারজনিত ব্যথা। বাত জনিত ব্যথা ও কোমল টিস্যুর অন্যান্য ব্যথা ও প্রদাহ নিরােধেও ব্যবহৃত হয়ে থাকে।

বাত: রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, এনকাইলজিং স্পন্ডিলাইটিস, গেটে বাত প্রভৃতির প্রদাহরোধী ও বেদনানাশক হিসাবে ব্যবহৃত হয়।

পেরিআর্টিকুলার এবং মাসকুলোস্কেলেটাল রোগ: বারসাইটিস, টেন্ডিনাইটিস, সাইনোভাইটিস, টেনোসাইনোভাইটিস, লাম্বাগো প্রভৃতি বেদনাতে ব্যবহৃত হয়।

শল্য ও আঘাতজনিত ব্যবহার: বেদনানাশক হিসেবে খেলাধুলার আঘাতের পর অর্থোপেডিক ম্যানুপুলেশনে, দাঁত তোলার পর ও অস্ত্রোপচার পরবর্তী চিকিৎসায় ব্যবহৃত হয়।

স্ত্রী রোগে ব্যবহার: আইইউসিডি প্রয়োগের ফলে উদ্ভুত ডিসমেনোরিয়া, ইউটেরাইন রিলাক্সেশন ও দুগ্ধদান থেকে বিরত মাতার প্রসবোত্তর বেদনানাশক হিসেবে ব্যবহৃত হয়।

Top-SR Capsule (Sustained Release) সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই লিঙ্ক থেকে Top-SR

3539 views