1 Answers

  • আক্রান্তস্থানে সকাল ও সন্ধ্যায় প্রয়ােগ করতে হবে। 
  • আক্রান্তস্থানে প্রয়ােগের পূর্বে গরম পানি ও সাবান দিয়ে ধুয়ে শুকিয়ে নিতে হবে। 
  • আঙ্গুলের অগ্রভাগ দিয়ে অথবা সরবরাহকৃত প্রয়ােগ যন্ত্র দিয়ে প্রয়ােগ করতে হবে। 
  • আক্রান্তস্থানে ওষুধটি না ঘষে, আলতােভাবে প্রয়ােগ করতে হবে। 
  • ব্যবহার করার পর হাত ভাল করে ধুয়ে ফেলতে হবে। 
  • মুখমন্ডল, কাঁধ, বুক ও পিঠের ব্রণের চিকিৎসায় ব্যবহার করতে হবে। 
  • প্রয়ােজনে অতিরিক্ত কৌটা ব্যবহার করা যেতে পারে। 
  • প্রতিটি কৌটা একবারই ব্যবহার করা উচিত। 
  • ব্যবহারের পরে কৌটা ফেলে দিতে হবে। 

 

শিশুদের ক্ষেত্রে ব্যবহার: ১২ বছরের নীচে শিশুদের ক্ষেত্রে এরিথ্রোমাইসিন ব্যবহারের নিরাপত্তা ও কার্যকারিতা এখনাে প্রতিষ্ঠিত হয়নি। 

সুপারইনফেকশন: এন্টিবায়ােটিকের (বিশেষত দীর্ঘ সময়ব্যাপী অথবা পুনরাবৃত্ত চিকিৎসার ক্ষেত্রে) ব্যবহারের ফলে অসংবেদনশীল ব্যাকটেরিয়া অথবা ছত্রাকের অতিবৃদ্ধি হতে পারে। এ ধরনের অতিবৃদ্ধির ফলে গৌণ প্রদাহের সূচনা হতে পারে। যদি সুপার ইনফেকশন ঘটে তাহলে যথাযথ ব্যবস্থা নিতে হবে। 

এরিথ্রক্স লোশন সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই লিঙ্ক থেকে এরিথ্রক্স

3918 views