কেন ব্যবহার করব টোনার?

#সাধারণ জ্ঞান
1970 views

1 Answers

টোনার সম্পর্কে অনেকেরই ধারণা খুব সীমিত। কেন ব্যবহার করব টোনার?এই প্রশ্নের উত্তর অনেকেরই জানা নেই। ত্বকে ক্লিনজার আর ময়েশ্চারাইজার লাগানোর আগে টোনার লাগাতে হবে। এটি এমন একটি তরল জা ত্বক চটজলদি শুষে নিতে পারে। এই তরল ত্বক থেকে ময়লা, বাড়তি তেল, মেকআপ সব কিছু দূর করে। ত্বকের সঠিক পিএইচ সমতা ধরে রাখা এবং অ্যাকনে নিয়ন্ত্রণ করাও এর কাজ। টোনার ত্বকের উপরিভাগের মৃত কোষ সরিয়ে দিয়ে ত্বক উজ্জ্বল করে। অনেকেই অ্যাসট্রিনজেন্ট আর টোনারের মধ্যে পার্থক্য করতে পারেন না। দুটোই কিন্তু অ্যালকোহল যুক্ত। তবে অ্যালকোহল মুক্ত টোনারও বাজারে পাওয়া যায়। টোনার রোজ ব্যবহার করা যায়। কিন্তু অ্যাসট্রিনজেন্টে অ্যালকোহলের মাত্রা বেশি থাকায় এটি ত্বক শুষ্ক করে দেয়। 

1970 views Answered

Next steps