সকল সার্টিফিকেট, NID ও জন্মনিবন্ধনে সৎ মায়ের নাম, এটা সরকারি চাকরিতে প্রভাব ফেলবে কি?
আমি বর্তমানে ডিগ্রী ২য় বর্ষের (২০১৭-১৮) ছাত্র। সৎ মায়ের কাছে থেকে বড় হবার কারনে সে আমার জন্মনিবন্ধন ও মাধ্যমিক স্কুলে ভর্তির ক্ষেত্রে আমার আপন মায়ের নামের পরিবর্তে সৎ মা তার নাম দেয়। আমার মা এখনো বেঁচে আছেন এবং আমি এখন তার কাছেই আছি।
আমার প্রশ্ন হলোঃ সরকারি চাকরি হওয়ার ক্ষেত্রে এটা কোনো প্রভাব ফেলবে কিনা মানে এর জন্য সরকারি চাকরি বাঁধাগ্রস্ত হতে পারে কি? এজন্য কি নাম পরিবর্তন করা উচিত?
1 Answers
প্রথম বলি যে আপনি সরকারি চাকরি কেনো যেকোন চাকরিতে কোন সমস্যা হবে না।এ নিয়ে আপনি নিশ্চিত থাকুন যদি আপনার সৎ মা আপনার বাবা কাছে ডিভোর্স না নেয় তাহলে কোন সমস্যা নেই। পুলিশ যখন ভেরিফেকেশন করতে আসবে বা আপনার মাকে যদি ডাকেন তাহলে আপনার নিজ মা সেখানে যেতে পারবে ও বিস্তারিত ভাবে তাদের বললেই কোন সমস্যা হবে না। মুলত আপনার বাবার পরিচয়ে আপনার দুইজন মা থাকলে যেকোন চাকরিতে কোন সমস্যা হবে না। কেনো না আপনার তো দুইজন মা একজন জন্মদাতা ও অন্যজন দুধ মা । সুতারাং যেকোন চাকরিতে কোন সমস্যা হওয়ার প্রশ্নই আসে না।
একটি কথা মনে রাখবেন মা তো মায়েই হয়, হোক সে নিজের মা বা সৎ মা,অথবা অন্যের মা। সুতারাং মা রা মা হয় এতে করে যদি সে আপনার দুধ মা হয় সেক্ষেত্রে চাকরিতে সমস্যা হওয়ার প্রশ্নই আসে না যদি আপনি ও আপনার মা দুইজন ঠিক(মিলেমিশে) থাকেন।
আসা করি বুঝতে পারছেন।ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy