2 Answers
স্বপ্নদোষ (wet dream) আসলে কোন দোষনীয় কিছু নয়। একজন পুরুষ যৌবনে পদার্পণ করলে অধিকাংশ পুরুষের জন্যই এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে আবির্ভূত হয়। জন্ম থেকেই অন্ডকোষ বীর্য (স্বপ্নদোষে যা বের হয়) উৎপাদন করতে থাকে। যা বয়স বাড়লে পরিপক্বতা পায়। উৎপাদিত বীর্য, বীর্য থলিতে জমা হতে থাকে। মোটর ছাড়ার পর ট্যাংকি ভরে গেলে যেমন পানি পড়তে থাকে ঠিক তেমনি বীর্য থলি ভরে গেলে বীর্য বেরিয়ে আসে। এটি নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। ভাল মত গোসল ও কাপড় ধোয়ে নিবেন। কেননা, গোসল করাটা আবশ্যক হয়ে যায়।
কোন ধরনের ঔষধ সেবন করবেন না
যেহেতু আপনি নতুন এই সমস্যায় জড়াচ্ছেন তাই বুঝা যায় আপনি টিন এজ। তাই সতর্ক ও সচেতন থাকবেন। কোনরূপ বাজে অভ্যাসে জড়াবেন না, পুষ্টিকর খাবার গ্রহণ করতে থাকুন।
স্বপ্নদোষ কোন সমস্যার না।স্বপ্নদোষ হওয়া স্বাভাবিক।
আপনি দুশ্চিন্তা করবেন না যে আজ রাতে আপনার স্বপ্নদোষ হবে বা হবে কিনা এসব নিয়ে ভয়ের কিছু নাই বা ভয় পাবেন না। স্বাভাবিক ভাবে জীবন যাপন করবেন আর নিম্নের নিয়ম গুলো ফলো করুন প্রতিদিন।
- কোন পর্নগ্রাফী দেখবেন না শোয়ার আগে বা শোয়ার সময়।
- ঢিলাঢালা পোশাক পড়বেন সব সময়।
- টাইট আন্ডারওয়ার পরবেন না।
- সকালে খালিপেটে ইসুবগুলের ভুসির শর্বত খাবেন যা আগেই রাতে ভিজিয়ে রাখবেন।
- ধর্মীয় অনুশাসন মেনে চলুন।
- রাতে বেশি পানি পান করবেন না।
- শুধু বাম কাদ ও ডান কাদ হয়ে ঘুমাবেন।
- লিঙ্গ বিছানার সাথে ঘসানোর চেস্ট করবেন না।
- রাতে কম খাবার খাবেন খাবার খাওয়ার পর হাটাহাটি করুন। খাওয়ার সাথে সাথে ঘুমাতে যাবেন না।
- ঘুমাতে যাবার আগে প্রস্রাব করে নিন। এবং ঘুমানোর আগে প্রস্রাবের চাপ আসলে প্রস্রাব করে নিবেন।
- রাতে মাছ,মাংস,দুধ,শিদ্ধডিম খাবেন না। ইহা দুপুরবেলা খাবেন অবশ্যই ।
উপরোক্ত নিয়ম গুলো অবশ্যই মেনে চলবেন তাহলে ইনশাআল্লাহ স্বপ্নদোষ কম হবে। আর আপনি হিসাব করে রাখবেন মাসে মোট কত বার স্বপ্নদোষ হলো। মাসে ৪/৫ বার স্বপ্নদোষ হওয়া স্বাভাবিক কিন্তু এর চেয়ে আরো কম হলে আরো ভালো বা মাসের ২/৩ বার বা ২/১ বার হলেও ভালো তবে হ্যা হস্তমৈথুন সারা জীবনের জন্য বন্ধ রাখতে হবে।
ধন্যবাদ।