1 Answers
প্রোস্টেট গ্রন্থির সুরক্ষায় কার্যকরী: সফূফ আমলা শুকনো আমলকী, বংশলোচন, ধনিয়া, রুমী মস্তগী, খরমুজের খোসার লবণ ইত্যাদি প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে প্রস্তুত ইউনানী ওষুধ। ইহা প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি, মূত্রথলীর ক্ষত ও প্রদাহ নিরাময়ে অত্যন্ত কার্যকরী। এতে ব্যবহৃত আমলকী দেহে রোগ সংক্রমণ প্রতিরোধ করে, প্রদাহ দূর করে এবং লিভার ও মূত্রতন্ত্রকে সুরক্ষা করে। বংশলোচন প্রদাহনাশক ও দেহের গুরুত্বপূর্ণ অঙ্গসমূহের শক্তিবর্ধক হিসেবে কাজ করে। ধনিয়া অ্যান্টিসেপ্টিক, অ্যান্টিঅক্সিডেন্ট, প্রদাহনাশক, ব্যথা নিবারক, মূত্রকারক ও ব্যাক্টেরিয়া প্রতিরোধক হিসেবে কাজ করে। রুমী মস্তগী প্রদাহ নিবারক, মূত্রকারক, ব্যথা নিবারক হিসেবে কাজ করে।
উপাদান: প্রতি ৫ গ্রামে আছে- Phyllanthus emblica (আমলকী) ৭০০.০০ মিগ্রা, Bambusa bambos (বংশলোচন) ৭০০.০০ মিগ্রা, Coriandrum sativum (ধনিয়া) ৭০০.০০ মিগ্রা, Ammonium Chloride (নিশাদল) ৭০০.০০ মিগ্রা, Potassium Nitrate (শোরা) ৭০০.০০ মিগ্রা, Pistacia lentiscus (রুমী মস্তগী) ৭০০.০০ মিগ্রা এবং Cucumis melo (খরমুজের খোসার লবণ) ৭০০.০০ মিগ্রা।
নির্দেশনা: প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি, মূত্রনালীর সংক্রমণ, প্রস্রাবকালীন ব্যথা ও জ্বালা-পোড়া।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy