1 Answers

জরায়ুর শক্তিবর্ধক। মা’জুন সোহাগশুঁঠ প্রাচীনকাল থেকে জরায়ুর শক্তি ও কার্যক্ষমতাবর্ধক হিসেবে সাফল্যজনকভাবে ব্যবহৃত হয়ে আসছে। ইহা অশ্বগন্ধা, শিমুল, শতমূলী ইত্যাদির সমন্বয়ে প্রস্তুত কার্যকরী ইউনানী ওষুধ। অশ্বগন্ধা স্নায়বিক শক্তিবর্ধক, জরায়ুর শক্তিবর্ধক, রজঃনিঃসারক ও প্রদাহনাশক। শিমুল শ্বেতস্রাব ও গণোরিয়ায় সুফলদায়ক। শতমূলী জরায়ুর প্রদাহ দূর করে।

উপাদান: প্রতি ৫ গ্রামে আছে- Zingiber officinale (শুষ্ক আদা) ৫৬৮.৪০ মিগ্রা, Cucumis melo seed (খরমুজ বীজ) ১৪২.০৫ মিগ্রা, Buchanania angustifolia (চিরুঞ্জী/পিয়াল শাঁস) ১১৩.৬৫ মিগ্রা, Withania somnifera (অশ্বগন্ধা) ৫৬.৮০ মিগ্রা, Asparagus racemosus (শতমূলী) ৫৬.৮০ মিগ্রা, Chlorophytum arundinaceum (সফেদ মুছলী) ৫৬.৮০ মিগ্রা, Bombax malabaricum (শিমুল/মূচ রস) ৫৬.৮০ মিগ্রা, Santalum album (শ্বেতচন্দন) ৪২.৬০ মিগ্রা, Tribulus terrestris (গোক্ষুর কাটা) ২৮.৪০ মিগ্রা, Piper longum (পিপুল) ২৮.৪০ মিগ্রা, Cyperus rotundus (নাগরমুথা) ২৮.৪০ মিগ্রা এবং অন্যান্য উপাদান পরিমাণমত।

নির্দেশনা: জরায়ুর দুর্বলতা, জরায়ুর প্রদাহ, শ্বেতপ্রদর, অনিয়মিত ঋতুস্রাব।

2701 views