1 Answers
কিডনী ও মূত্রাশয়ের শক্তিবর্ধক: মা’জুন ফালাসেফা বাবূনা, শুষ্ক আদা, গোলমরিচ, পিপুল, আমলকী, অপক্ক হরীতকী, চিতামূল, নারিকেল এবং শুষ্ক আঙ্গুর/কিসমিস এর সংমিশ্রণে প্রস্তুত, যা মূত্রাধিক্য, মূত্রাশয়ের দুর্বলতা, হজমের দুর্বলতা, অরুচি, যৌন দুর্বলতা, সন্ধিবাত, মাজা ধরা, কিডনীর ব্যথা ও শ্লেষ্মাধিক্যে অত্যন্ত কার্যকরী। ইহা পাকস্থলী ও লিভারকে শক্তিশালী করে। মেহজনিত কারণে কোমর ও শরীরের জোড়ায় জোড়ায় যে ব্যথা সৃষ্টি হয় ফালাসেফা তা নিরাময় করে। ইহা যৌন শক্তিকে স্বাভাবিক করে তোলে এবং প্রস্রাবের আধিক্য দূর করে।
উপাদান: প্রতি ৫ গ্রামে আছে- Matricaria chamomilla flower (বাবূনা ফুল) ১৪৬.৩৫ মিগ্রা, Zingiber officinale (শুষ্ক আদা) ৯৭.৫৫ মিগ্রা, Piper nigrum (গোলমরিচ) ৯৭.৫৫ মিগ্রা, Piper longum (পিপুল) ৯৭.৫৫ মিগ্রা, Phyllanthus emblica (আমলকি) ৯৭.৫৫ মিগ্রা, Terminalia chebula immature (জঙ্গী হরীতকী) ৯৭.৫৫ মিগ্রা, Plumbago zeylanica (চিতামূল) ৯৭.৫৫ মিগ্রা, Orchis latifolia (ছালেব মিছরী) ৯৭.৫৫ মিগ্রা এবং অন্যান্য উপাদান পরিমাণমত ।
নির্দেশনা: মূত্রাধিক্য, মূত্রাশয়ের দুর্বলতা, কিডনীর ব্যথা, হজমের দুর্বলতা, যৌন দুর্বলতা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy