3 Answers

সাহু সিজদা করার উত্তম পদ্ধতি হল, শেষ রাকআতে তাশাহহুদ (আত্তাহিয়্যাতু…) পড়ে ডান দিকে সালাম ফিরাবে, তারপর নিয়ম মত দুটো সিজদা করে আবার তাশাহহুদ, দরূদ ও দুআয়ে মাছুরা পড়ে উভয় দিকে সালাম ফিরিয়ে নামায শেষ করবে। হাদিস শরিফে এসেছে,

عن علقمة: أن عبد الله سجد سجدتي السهو بعد السلام، وذكر أن النبي ﷺ فعله

আলকামা থেকে বর্ণিত, আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি. সাহু সিজদা সালামের পরে করেছেন এবং উল্লেখ করেছেন, নবী ﷺ এরূপ করেছেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা ৪৪৭৫)

2930 views Answered

আমাদের দেশের প্রচলইত নিয়মে সাহু সেজদা অনেক ঝামেলা।

অথচ সহজ পদ্ধতি হল নামাজ শেষ করে, সালাম ফিরানর পর দুটা সেজদা দেয়া।

 

হযরত আব্দুল্লাহ বিন মাসঈদ (রা) ছাড়াও হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের (রা), হযরত আনাস বিন মালিক (রা), হযরত সাদ বিন আবী ওয়াক্কাস (রা) প্রমূখ সাহাবাগণ থেকে সালাম ফিরানোর পর সাহু সেজদা করা প্রমানিত। (শরহু মাআনিল আসার, হাদীস নং-২৫৬৪)

# হযরত আব্দুল্লাহ বিন মাসঈদ (রা) থেকে বর্ণিত। রাসূল (সা) ইরশাদ করেছেনঃ তোমাদের মাঝে যখন কারো নামাযের ব্যাপারে সন্দেহ হয়ে যাবে, তখন তার জন্য উচিত এ ব্যাপারে চিন্তা ফিকির করা, তারপর নামায পূর্ণ করে সালাম ফিরাবে তারপর দুই সিজদা করবে। (সহীহ বুখারী-১/৫৮, হাদীস নং-৪০১, সহীহ মুসলিম, হাদীস নং-৫৭২)

# হযরত সাওবান (রা) থেকে বর্ণিত। রাসূল (সা) ইরশাদ করেছেনঃ প্রত্যেক ভুলের কারণে দুই সিজদা দিতে হবে সালাম ফিরানোর পর। (সুনানে আবু দাউদ, হাদীস নং-১০৩৮, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-১২১৯, মুসনাদে আহমাদ, হাদীস নং-২২৪১৭)

# হযরত আব্দুল্লাহ বিন যাফর (রা) থেকে বর্ণিত। রাসূল (সা) ইরশাদ করেছেনঃ যার নামাযে সমস্যা হয়ে যায়, সে যেন দু’টি সেজদা করে সালাম ফিরানোর পর। (সুনানে নাসায়ী, হাদীস নং-১৫৫০)

2930 views Answered

শেষ বৈঠকে তাশাহুদের পর ডান দিকে সালাম ফেরানোর পর দুটি সিজদাত দিবে তারপর তাশাহুদ দরুদ দুয়া এরপর সালাম ফেরাবে,,  

2930 views Answered

Next steps