1 Answers
মেইজি যুগের অন্যতম উল্লেখযোগ্য কর্তৃত্ব 1889 সালে একটি সংবিধান রচনা করা| শোগুন শাসন অবসানের পরেই জাপানের রাজনৈতিক পুনর্বিন্যাসের ফলে আধুনিক জাপান গড়ে তোলার জন্য সংসদীয় ধাঁচে একটি সংবিধান রচনার প্রয়োজনীয়তা মেইজি সরকার অনুভব করে|
সংবিধান রচনার দায়িত্ব নেন কাউন্ট ইটো| এই উদ্দেশ্যে ইটো আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশ পরিভ্রমণ করেন এবং শেষ অব্দি জার্মানির রক্ষণশীল সংবিধান তাকে আকৃষ্ট করে| স্বাভাবিকভাবেই তাঁর নেতৃত্বে যে সংবিধান তৈরি হয়, সেটি রক্ষণশীল ছিল| 1889 সালের 11 ই ফেব্রুয়ারি মেইজি সম্রাট নতুন সংবিধানটি আনুষ্ঠানিকভাবে প্রবর্তন করেন|
সংবিধান রচিত হয় মূলত দুটি আদর্শ অনুসারে, যথাক্রমে-
- সম্রাটের পুনর্বাসনের আদর্শ
- সামন্ততান্ত্রিক আদর্শ
প্রথম আদর্শ অনুযায়ী সম্রাট বিরাজিত থাকবেন সামন্ত ক্ষমতা এবং যাবতীয় অনুগ্রহ প্রদর্শনের উৎস হিসেবে| দ্বিতীয় আদর্শ অনুসারে সম্রাটের সাংবিধানিক ক্ষমতাসমূহ সম্রাট স্বয়ং প্রয়োগ না করে তার পরিবর্তে প্রয়োগ করবেন তার প্রতিনিধিগণ| মেইজি সংবিধানে মোট 76 টি অনুচ্ছেদ সম্মিলিত এবং 7 টি অধ্যায়ে বিভক্ত ছিল|