1 Answers

সত্য ও আগ্রহ অর্থাৎ সত্যের প্রতি আগ্রহ থেকেই সত্যাগ্রহ কথাটির উদ্ভব, কিন্তু রাজনীতির ক্ষেত্রে গান্ধীজী প্রবর্তিত সত্যাগ্রহ এক অভিনব নীতি বা কৌশল|

সত্য ও অহিংসার উপর প্রতিষ্টিত এবং অন্যায়ের বিরুদ্ধে পরিচালিত সংগ্রামকে গান্ধীজি "সত্যাগ্রহ" নামে আখ্যা দেন| তাঁর মতে, সত্যাগ্রহ হলো আত্মার শক্তি বা প্রেমের শক্তি|

গান্ধীজী মনে করেন, সত্যাগ্রহীরা শান্তিপূর্ণভাবে অহিংস আন্দোলন করবে এবং সে কখনোই হিংস হয়ে উঠবে না|

মুখ বুজে সব অত্যাচার সহ্য করে অত্যাচারীর হৃদয় পরিবর্তন ঘটানোই বা তার অন্তরের শুভবুদ্ধির জাগরন ঘটানোই হলো সত্যাগ্রহের উদ্দেশ্য|

সংগ্রামের নতুন পদ্ধতির মাধ্যমে গান্ধীজী প্রথমেই দক্ষিণ আফ্রিকায় শক্তিশালী শ্বেতাঙ্গ সরকারকে পরাজিত করতে সক্ষম হন এবং পরবর্তীকালে এই সত্যাগ্রহ ভারতের রাজনৈতিক আন্দোলনের প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছিল|

2623 views