আমার পেনিসে এবং অন্ডকোষে অনেকদিন যাবৎ গুটি হয়েছে ছোট ছোট এবং সেগুলো প্রচন্ড চুলকায়,রাতে ঘুম হয়না এতো পরিমানে চুলকায়। আমার করনীয় কি?
আসলে আমার এলার্জি সমস্যা আছে। আগে থেকেই এলার্জি হালকা বেশি চুলকাতো। কিন্তু প্রায় কিছু মাস ধরে আমার পেনিস এবং অন্ডকোষে প্রচন্ড পরিমাণে চুলকায়, সেখানে গুটি গুটি ছোট ছোট ফুসকুড়ি আছে। আমি পেলসোন,পেভিসন, ডারমোভেট সব ধরনের মলম ব্যবহার করেছি। প্রতি নিয়ত জাইরিল খাচ্ছি। কিন্তু কোনো উন্নতি নেই। আমাকে কেউ এটি থেকে পরিত্রাণের উপায় বলবেন প্লিজ। আমি আসলে ডিপ্রেশনে পরে গিয়েছি।
1 Answers
ধন্যবাদ প্রশ্নকরার জন্য। আসলে অন্ডথলি বা পেনিসে ফুসকুড়ি বা চুলকানি হয়ে থাকে মুলত ব্যকটেরিয়া সংক্রামন এর ফলে। যা অনেকেরি গরম কালে বেশি হয়ে থাকেই এই সমস্যাটি । কেনো না ঘেমে যাওয়া প্যান্ট পড়লে ,গোপনাঙ্গ ঘেমে গেলে এবং অপরিস্কতার থাকলে সেখানে ছত্রাক বা ব্যক্টেরিয়া সংক্রামন হতে পারে ।
আপনি নিয়মিত করে নারকেল তেল ব্যবহার করবেন ও ঘেমে যাওয়া প্যান্ট বা ভিজা প্যান্ট পড়বেন না , আপনার আন্ডারওয়ার প্যান্ট প্রতিদিন পরিস্কার করবেন। টাইট প্যান্ট পরবেন না । বাসায় লুঙ্গি ব্যবহার করবেন।
প্রতি দুই বা তিন সপ্তাহ পর পর অবাঞ্চিত লোম পরিস্কার করবেন । গোপনাঙ্গ সর্বদাই পরিস্কার রাখবেন আসা করি ব্যাক্টেরিয়া সংক্রামনের সম্ভাবনা থাকবে না । আপনার আন্ডারওয়ার প্যান্ট প্রতিদিন পরিস্কার করবেন ,আপনার উক্ত স্থান টি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে বা গোসলের সময় তা পরিস্কার করে সেখানে আপাতত আপনি ফাঙ্গিসন ক্রিম ব্যবহার করেন , এতে আপনার চুলকানি ও ফুসকুড়ি চলে যাবে এবং সেখানের চুলকানি বা অন্যান্য সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না তবে অবশ্যই পরিস্কার পরিছন্ন থাকতে হবে ।প্রস্রাবের পর পানি বা টিস্যু নিবেন। গোপণাঙ্গ ঘেমে গেলে তা সাথে সাথে পানি দিয়ে পরিস্কার করবেন বা গোসল করবেন।, আসা রাখি এরকম সমস্যা আর হবে না।আসা করি বুঝতে পারছেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy