1 Answers

লবণাম্বু উদ্ভিদ এক বিশেষ প্রজাতির উদ্ভিদ। এর বিশেষ কতকগুলি বৈশিষ্ট্য আছে। যেমনঃ

১। উয়তা ও বৃষ্টিপাতের যথেষ্ট তারতম্যের সঙ্গে অভিযোজন ঘটিয়ে অতিরিক্ত লবণাক্ত মাটিতে এরূপ উদ্ভিদ বাঁচতে পারে।

২। এই উদ্ভিদ চিরসবুজ থাকে।

৩। এই উদ্ভিদ সাধারণত কাষ্ঠল জাতীয় হয়।

৪। এদের মূলগুলি শাখাপ্রশাখায় বিন্যস্ত থাকে এবং মাটিতে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকার জন্য কতকগুলি ঠেসমূলরূপে কাজ করে।

৫। বীজের অঙ্কুরোদগম মাটির বদলে গাছে থাকাকালীন ফলের মধ্যেই হয়, যাকে জরায়ুজ অঙ্কুরোদগম বলে।

৬। গাছের পাতা পাতলা, ছোটো ও চামড়ার মতো শক্ত হয় এবং পাতা পর্যাপ্ত পরিমাণে জল সঞ্চয় করে রাখে।

৭। লবণাক্ত মাটিতে গাছের উপযোগী অক্সিজেনের অভাব ঘটে। তাই বাতাস থেকে পর্যাপ্ত অক্সিজেন নেওয়ার জন্য লবণাম্বু উদ্ভিদের শ্বাসমূল থাকে।

2253 views Answered

Next steps