1 Answers

ইসলামের পাঁচটি স্তম্ভ। এর মধ্যে প্রথম ও সর্বোচ্চটি হচ্ছে কালিমা। একজন ব্যক্তিকে মুসলিম হতে হলে প্রথমে কালিমা মুখে বলতে হবে এবং সে বিশ্বাস লালন করতে হবে'।
যে ব্যক্তি কালেমা অস্বীকার করে তার ক্ষেত্রে ইসলামের পরবর্তী স্তম্ভগুলো যেমন: সালাত সাওম হজ্জ যাকাত এর কোন প্রয়োজনীয়তাই থাকেনা।
তাই কালিমা তথা একত্ববাদ এর বাণী কে ইসলাম প্রবেশদ্বার বলা হয়।
ইসলামের সর্বোচ্চ স্তম্ভের নাম কালিমা। الكلمة আরবি শব্দ এর বাংলা প্রতিশব্দ হচ্ছে বাক্য।
❝যে বিশেষ কথা গুলোর মাধ্যমে আল্লাহর একত্ববাদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানার অঙ্গীকার করা হয় তকে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ কালিমা বলে।❞
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর ১৩ বছরের দীর্ঘ সময়ে তিনি তাওহীদ তথা একত্ববাদের বাণী প্রচার করেন। তাওহীদের মর্মকথা হলো কালিমা।
যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করল এবং আল্লাহকে প্রভু হিসেবে মেনে নিল সেই মুসলিম তথা আত্মসমর্পণকারী।
পবিত্র কুরআনে ৮৬ টি সূরা মক্কায় অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নবুয়ত প্রাপ্তির প্রথম ১৩ বছরের সময়কালে নাযিল হয়।
মাক্কি সূরাগুলোর প্রধান বৈশিষ্ট্য হল মানুষকে একত্ববাদ এর শিক্ষা দেয়া তথা কালিমা শিক্ষা দেয়া।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy