1 Answers
মান্না ও সালওয়া বনীইসরাইলদের নিকট আল্লাহ থেকে প্রেরিত খাদ্য
।
মান্নাঃ ব্যাঙের ছাতার মত যাহাকে আজকের যূগে আমরা মাশরুম বলে জানি। 'মান্না ব্যাঙের ছাতার অন্তর্গত এবং ওর পানি চোখের রোগের ঔষধ।' ***ফাতহুল বারীঃ ৮:১৪; মুসলিমঃ ৩:১৬১৯; তিরমিযীঃ ৬:২৩৫; নাসাঈঃ ৪:৩৭০; ইবনু মাযাহঃ ২:১১৪৩; আহমাদঃ ১:১৮৭। ইমাম তিরমিযী একে হাসান বলেছেন। জামেউত তিরমিযীতে এসেছে যেঃ আজওয়াহ নামক মদীনার এক ধরনের খেজুর হল জান্নাতী খাদ্য ও বিষক্রিয়া নষ্টকারী এবং ব্যাঙের ছাতা মান্না এর অন্তর্গত ও চোখের রোগে আরোগ্যদানকারী। ***তিরমিযীঃ ৬:২৩৩, ২৩৫।
সালওয়াঃ এক ধরনের পাখী যাহা চড়ুই পাখী থেকে একটু বড় এবং রং অনেকটা লাল। আজকের যূগে আমরা কোয়েল পাখী বলে থাকি। বনি ইসরাঈলীরা ঐ সব পাখী ধরতো এবং জবেহ করে খেতো। একদিন খেলে তা বেশী হলে পচে যেত। শুক্রবারে তারা দুই দিনের জন্য জমা করে রাখতো। যেহেতূ শনিবার ছিল তাদের জন্য খুশীর দিন। সেই দিন তারা ইবাদতে মশগুল থাকতো এবং ঐ দিন শিকার করা তাদের জন্য নিষিদ্ধ ছিল। ***ইবনু আবি হাতিমঃ ১:১৭৯। কেউ কেউ বলতো ঐ পাখীগুলি কবুতরের মত সমান ছিল। যে 'মান্না' বনি ইসরাঈলীদের দেওয়া হতো তা গাছের উপর অবতরন করতো এবং তারা সকালে গিয়ে জমা করতো ও ইচ্ছামত খেয়ে নিতো। হাসান বসরী (রহিঃ) ও কাতাদাহ (রহিঃ) বলেছেনঃ শিলার মত মান্না তাদের ঘরে নেমে আসতো যাহা ছিল দূধের মত সাদা ও মধূর চেয়েও বেশী মিষ্টি ছিল। সুবহে সাদিক থেকে সূর্য উঠা পর্যন্ত অবতারিত হতে থাকতো। যার যার দরকার মত ঐ গুলো ঐ দিনের জন্য নিয়ে রাখতো। কেউ বেশী নিলে তা পচে যেত। শুক্রবারে তারা শুক্র ও শনিবার দুই দিনের যোগাড় করতো- যেহেতু শনিবার ছিল তাদের জন্য সাপ্তাহিক খুশীর দিন। সেদিন তারা জীবিকা অন্বেষন করতো না। রাবি ইবনে আনাস (রাদিঃ) বলেছেন যেঃ মান্না ছিল মধূ জাতীয় মিষ্টি জিনিস যাহা পানি দিয়ে মিশিয়ে পান করতো। বুখারী সংগৃহিত হাদিসে এসেছে যেঃ রাসুল (সাঃ) বলেছেনঃ 'মান্না ব্যাঙের ছাতার অন্তর্গত এবং ওর পানি চোখের রোগের ঔষধ।
মূসা (আঃ) যখন মহান আল্লাহর আদেশে মাদায়েনের উদ্দ্যেশ্যে সাহাবীদের নিয়ে ফিরছিলেন তখন সাহাবীরা খাবারের জন্য আবেদন করলে সাহাবীদের জন্য তীহ প্রান্তরে এই খাবার পাঠানো হয়েছিল। ছোট পাখীগুলোকে তাফসীরকারকগন কোয়েল পাখী বলেছেন। তীহের প্রান্তরে ঐ দুইটি জিনিস তাদের খাদ্যরুপে পাঠানো হয়েছিল যেখানে তারা মূসা (সাঃ)-কে বলেছিল যেঃ "এই জংগলে আমাদের আহারের ব্যবস্থা কিভাবে হবে?" তখন তাদের উপর 'মান্না ও সালওয়া' অবতারিত হয়েছিল।
5841 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy