1 Answers
আমরা দৈনন্দিন জীবনে সব কিছুকে তাদের নাম দিয়ে বুঝাই, কিন্তু প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে সাধারনত সংক্ষেপে কোডের সাহায্যে বিভিন্ন জিনিসকে বুঝানো হয়। ডেটা কোডিং হল কোন নির্দিস্ট নিয়ম অনুসারে কোন ডেটাকে সংক্ষেপে সংখ্যা, অক্ষর বা চিহ্ন দ্বারা ইউনিক সংকেত বা কোডের সাহায্যে বুঝনো। কম্পিউটার প্রোগ্রামিংয়ে ডেটা কোডিং খুবই প্রয়োজনীয় একটা ব্যাপার। এর দ্বারা অতি সহজেই বিভিন্ন জিনিসের শ্রেনীবিন্যাস ও বিরাট তালিকা থেকে কোন কিছু খুজে বের করতে সহজতর হয়। কোডিং কাজের দক্ষতা ও নির্ভুলতাকে বহুগুণ বাড়িয়ে দেয়।
ডেটা কোডিং এর কিছু নিতিমালাঃ
কোড ইউনিক (Unique) এবং অর্থবোধক হওয়া উচিৎ।
কোড যথাসম্ভব সংক্ষিপ্ত, স্থির ও স্থায়ী হওয়া উচিৎ।
কোড ইউনিফর্ম হওয়া দরকার সাথে সাথে পরিবর্তন যোগ্য হওয়া উচিৎ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy