কেউ জানাবেন কি?
0 টি উত্তর
FreeBitco.in এ প্রবেশ করার পর Free BTC তে Roll করার পর Sorry, this IP address has been blocked. If you are using a proxy, VPN or anonymization service, please turn it off before claiming free bitcoins. If you are not using any of the above, please let us know using the contact form in the FAQ page এই লেখাটি আসতেছে এবং আমি কাজ করিতে পারি না। এখন আমি কিভাবে এই সাইটিতে কাজ করব? দয়া করে কেউ জানলে বলবেন কি?
1 Answers
প্রথম অপশনে বলা হয়েছে যে, আপনার আইপি ব্লক করা হয়েছে। এর সমাধান হচ্ছে আপনি যদি মডেম দিয়ে ইন্টারনেট চালান তাহলে মডেমটা খুলে কম্পিউটার বন্ধ করুন। এভাবে ৪-৫ ঘন্টা বন্ধ রাখার পর পুনরায় চালু করে মডেম লাগিয়ে ইন্টারনেট চালু করুন। দেখবেন আপনার আইপি পরিবর্তন হয়েছে। আর আপনি কাজ করতে পারবেন। কিন্তু আপনি যদি ব্রডব্যান্ড লাইন চালান সেক্ষেত্রে আইপি পরিবর্তনের জন্য আপনার সার্ভিস প্রোভাইডার কে বিষয়টি বলুন। তারা আপনার আইপি পরিবর্তন করে দিবে। তখন আপনি কাজ করতে পারবেন। এরপরের বাক্যে বলা হয়েছে আপনি Proxy, VPN কিংবা এনোনিমাস আইপি ব্যবহার করছেন। এর কারনে আপনাকে কাজ করতে দিচ্ছে না। তাই আপনি যদি এসব ব্যবহার না করে সরাসরি প্রবেশ করেন তাহলে আপনি কাজ করতে পারবেন। শেষে বলা হয়েছে আপনি যদি ওপরের কোন কিছুই না করেন অর্থাৎ আপনার আইপি ব্লক নয়, আপনি VPN, Proxy, anonymous IP ব্যবহার করছেন না। সেক্ষেত্রে আপনি FAQ পেজের কন্টাক্ট ফর্ম থেকে সরাসরি তাদের সাথে কথা বলুন। তারা বিষয়টি দেখে আপনাকে তাদের সাইটে কাজ করার জন্য সুযোগ করে দিবে। আশা করি বুঝতে পেরেছেন।