পাসপোর্টে মায়ের নাম ও স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারব কি?
ভুলবসত আমার পাসপোর্টে মায়ের অন্য নাম দিয়ে দিয়েছি। সেইসাথে স্থায়ী ঠিকানার গ্রামের নাম ও পরিবর্তন করতে চাই। পরিবর্তন করা যাবে কি? কি কি করতে হবে?
2 Answers
হ্যা ভুল সংশোধন ফরমে আবেদন করতে হবে সাথে স্বঠিক নামের প্রমান স্বরুপ মায়ের এন.অাই.ডি বা জন্ম সনদের কপি ও স্থায়ী ঠিকানা উল্লেখ আছে এমন সরকারী সনদ যেমন আপনার এন.অাই.ডি বা জন্ম সনদের কপি জমা দিলে যাচাইয়ের পর সংশোধিত নতুন পাসপোর্ট দেয়া হবে এবং নির্ধারিত চার্জ প্রজয্য।
বিস্তারিতঃ http://www.dip.gov.bd/
নাম সংশোধনের ক্ষেত্রে এস.এস.সি বা সমমানের পরীক্ষার সনদ অথবা প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেটের (এফিডেভিট) অথবা পত্রিকার বিজ্ঞপ্তি আবশ্যক হবে। এবং থায়ী/বর্তমান ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র অথবা পরিবর্তীত ঠিকানা সম্পর্কে যে কোন নির্ভরযোগ্য প্রমানপত্র দিতে হবে।
উপোরক্ত কাগজপত্রসহ সংশ্লিষ্ট পাসপোর্ট অফিস থেকে ‘খ' ফরম সংগ্রহ করে, সংশোধনের প্রকৃতি অনুযায়ী ফর্মটি পূর্ণ করতে হবে অথবা চার (০৪) পাতা ফরমের তৃতীয়াংশ পূরন সহ চতুর্থাংশে আবেদনকারীর স্বাক্ষর দিতে হবে এবং সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে জমা দিতে হবে।
ফিঃ এক্ষেত্রে আবেদনপত্র জমা হওয়ার ৭২ ঘন্টার মধ্যে পাসপোর্ট পেতে ফি দিতে হবে ৫০০ টাকা এবং সাধারন সময়ানুযায়ী ৭ দিনে পাসপোর্ট পেতে ফি দিতে হবে ৩০০ টাকা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy