1 Answers
কোরআন হাদিস অনুযায়ী ইসলামের বিধি বিধান কে শরিয়ত বলা হয়। আর এই বিধি বিধানের যে নিয়ম পদ্ধতি আছে তাকে তরিকত বলে। আর শরিয়ত অনুযায়ী আমরা যা করি এগুলো সবই বাস্তবসম্মত এবং খোদাপ্রদত্ত আর এই বাস্তবতাকে বিশ্বাস করাই হাকিকত। উপরোল্লিখিত সবগুলো মেনে চলার মাধ্যমে আল্লাহর পরিচয় লাভ করাকে মারেফাত বলে। প্রকৃতপক্ষে সবগুলোই কাছাকাছি অর্থবোধক শব্দ। একটি ছাড়া আরেকটি দুর্বল।
4726 views
Answered