মনিটর কিনার আগে লক্ষণীয় বিষয়গুলো কি?
স্বল্প বাজেটের মধ্যে একটা মনিটর কিনতে চাই। মোটামুটি সাত হাজারের ভিতরে কোন ব্র্যান্ড বা মডেল ভালো হবে সাজেস্ট করুন।
আমার কাছে ডেল এর একটি মডেল ভালো লেগেছে। নিচে এর ডিটেইলস দিলাম। এর থেকে ভালো মানের কোনো মনিটর জানা থাকলে জানাবেন প্লিজ।
Model - Dell E2016HV
Display Size (Inch) - 19.5"
Shape - Wide Screen
Display Type - LED Display
Display Resolution - 1600 x 900
Brightness (cd/m2) - 250 cd/m2
Contrast Ratio (TCR/DCR) - C. Ratio 1000:1
Response Time (ms) - 5ms
TV Card (Built-in) - No
VGA Port - Yes
Remote - No
Speaker (Built-in) - No
Warranty - 3 year
2 Answers
আপনি এই গুলো অনুসরণ করতে পারেন এটা কম্পিউটারের প্রধান আউটপুট। মনিটরের জন্য ভালো ব্র্যান্ড গুলো হচ্ছে: Samsung, Philips, LG, Asus, HP, Fujitsu ইত্যাদি। মনিটর কেনার সময় নিচের বিষয়গুলো লক্ষ্য রাখবেন: LCD (Liquid Cristal Display) /LED (Light Emitting Diode) Monitor এর ক্ষেত্রে: ১. আপনার প্রয়োজন অনুসারে স্ক্রিন সাইজ সিলেক্ট করবেন। বর্তমানে অনেক মনিটরেই Built-in TV Tuner থাকে। একই সাথে কম্পিউটারের মনিটর এবং টিভির কাজ করবে এগুলো। TV Tuner না থাকলে প্রয়োজন হলে আপনি পৃথকভাবে TV Tuner কিনতে পারবেন। ২. LCD মনিটর গুলো স্কয়ার এবং ওয়াইড স্ক্রিন এই দুই ধরনের হয়। আপনার কজের প্রয়োজন অনুসারে আপনি তা select করবেন। ৩. LCD এবং LED মনিটর এর পার্থক্য হল: LED মনিটর হল উন্নত প্রকারের LCD মনিটর। তুলনামূলক ভাবে LED মনিটরে ভালো ছবি দেখা যায়। তাছাড়া, LED মনিটরে দেখতেও সাচ্ছন্দ্য বোধ হয়। ৪. কন্ট্রাস্ট রেশিও (Contrast Ratio) লক্ষ্য করবেন। এটি যত বেশি হবে, ছবির মান তত ভালো হবে, অর্থাৎ ছবি শার্প আসবে।
আপনি যে মনিটর টি পছন্দ করেছেন ওটাই নিন।
কারন মনিটর এর মধ্য Dell ই সব থেকে ভালো যদিও
সব থেকে বেশি চলে Samsung. কারন Samsung
হলো কম বাজেটর মধ্য সব থেকে ভালো LED মনিটর।
কিন্তু আপনার যেহেতু Dell টা নিতে সমস্যা নেই তাহলে
ডেল টাই নিন। দাম একটু বেশি ডেল ব্রান্ডের তাই, উক্ত
বাজেটের চেয়ে কমে আপনি Samsung এর ওই
ফিগারের মনিটর পাবেন কিন্তু ভালো হবে Dell ই।
Dell মনিটরে আপনি Samsung থেকে বেশি পাচ্ছেন
২ বছরের ওয়ারেন্টি যা কিনা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
আর আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি
Samsung থেকে Dell বেশি টেকসই।
ধন্যবাদ।