2 Answers
এটি এমন একটি জিনিস যা আপনার ডিভাইস এর মূল Android কে রিপ্লেস করে ফেলে। এটিই বর্তমানে এন্ড্রয়েড এর সবচেয়ে জনপ্রিয় Custom ROM. বিভিন্ন প্রযুক্তি ব্লগে এবং ফোরামে অফিসিয়াল ROM ছাড়াও আরও অনেক অনেক Custom ROM পাওয়া যায়। এগুলো ইন্সটল করার মাধ্যমে আপনার ডিভাইস এর পুরো চেহারা পালটে ফেলা যায়। নতুন নতুন বিভিন্ন ফিচার উপভোগ করা যায় যেগুলো স্টক ROM এ নাই। অফিসিয়াল Cyanogenmod ইউস করা নিরাপদ। সেটের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকেনা। Unofficial ROM ইউস করা ঠিক না কেননা এসবে বিভিন্ন বাগ কিংবা ক্ষতিকর ফাইল থেকে যেতে পারে যেগুলো আপনা হেন্ডসেট অকেজো করে দিতে পারে।
সায়ানোজেন মূলত একজন রম ডেভেলপারের নাম যিনি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মাঝে সর্বাধিক জনপ্রিয়। বর্তমানে তিনি তার কিছু নিবেদিত ডেভেলপারদের সঙ্গে এক হয়ে সায়ানোজেনমড নামের এই কাস্টম রম তৈরি করে থাকেন। সংক্ষেপে একে সিএম বলেও ডাকা হয়। এর বিভিন্ন সংস্করণ একটি সংখ্যা দিয়ে বোঝানো হয় সেটি অ্যান্ড্রয়েডের কোন সংস্করণের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। যেমনঃ আইসক্রিম স্যান্ডউইচের জন্য CM9, জেলি বিনের জন্য CM10, কিটক্যাটের জন্য CM11 ইত্যাদি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy