Bootloader কি?

2917 views

2 Answers

Boot – কোন কিছু শুরু করা, Loader – যার মধ্যে কোনকিছু প্রসেস হয়।

এন্ড্রয়েডে Bootloader এর মানে হল  Android (ROM) কে বুটআপ করার জন্য সাহায্যকারী কিছু কোড। সোজাসুজিভাবে বুটলোডার হল কিছু কোডের সমষ্টি যা প্রথমে কার্নেলকে  বুট করে , পরে কার্নেল এন্ড্রয়েড সিস্টেমকে বুট করে।

Credit: XDA

পাওয়ার অন করার পর সর্বপ্রথম কাজ শুরু করে বুটলোডার। বুটলোডার প্রথমে কার্নেল খোঁজা শুরু করে, পেলে সেটা এক্সিকিউট বা বুট করে, এখন আপনি চাইলে বুটলোডার দিয়ে অন্য কোন কার্নেলও বুট করাতে পারেন।

বুটলোডার বিভিন্ন হার্ডওয়ার কীপ্রেস ইভেন্ট বুঝতে পারে, মানে আপনি ভলিউম ডাউন বাটন চাপলে বুটলোডার বুঝতে পারবে। যদি কাস্টম কার্নেলে এরকম প্রোগ্রাম করা থাকে যে ভলিউম ডাউন বাটন চাপলে রিকভারি মেনুতে যাবা, তাইলে বুট হওয়ার সময় কেউ ভলিউম ডাউন বাটন চাপলে রিকভারি মেনুতে যাবে।

2917 views Answered

বুটলোডার হচ্ছে ফোনের ইন্টারনাল মেমোরির একটি অংশ যা ফোনের অপারেটিং সিস্টেমকে চালু করে। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে, ডিভাইসের (হার্ডওয়্যার) অপারেটিং সিস্টেম (অ্যান্ড্রয়েড) চালু করায় যা তাই বুটলোডার। অপারেটিং সিস্টেম চালু হওয়ার আগেই ছোটখাট পরিবর্তন আনার জন্য ডিভাইস রুট করা হয়ে থাকে। এছাড়াও কাস্টম রম ব্যবহারের জন্য বুটলোডার আনলক করার দরকার হয়। সাধারণত এই কাজে ডিভাইসের ওয়ারেন্টি বাতিল হয়। তবে অনেক ডিভাইসই আবার বুটলোডার লক করে আনরুট করে ওয়ারেন্টি ফিরিয়ে আনা যায়। 

2917 views Answered

Related Questions

Next steps