ভূত প্রেত ইসলাম ধর্মে বিশ্বাস যোগ্য কি?

ইসলামে ভূত প্রেত সম্পর্কে কী বলা আছে?নাকি নেই।আমরা এগুলা বিশ্বাস করব কি করে?ভূত এফ এম এ যে এত ভূতের কাহিনী দেওয়া হয় তা কি বিশ্বাস যোগ্য??তবে কেউ না জেনে উত্তর করবেন না। ভাল করে ইসলামের উপর ভিত্তি করে জানা থাকলে উত্তর করবেন।প্লিজ।
2972 views

1 Answers

ইসলামে ভূত প্রেত বলতে কিছুই নাই। যা আছে তা হলো, ভাল জিন আর খারাপ জিন। মানুষের মধ্যে যেমন কেউ কেউ খারাপ কাজ করে- যেমন, কাউকে ভয় দেখায়, কাউকে অযথা মারধর করে, ঠিক তেমনিভাবে খারাপ জিনেরা যখন কাউকে ভয় দেখায়, কাউকে ঢিল মারে, কাউকে নিজের বিভিন্ন রূপ দেখায় তখন মানুষ তাকে ভয় পায়। তাকে ভয় পায় এজন্য যে, মানুষ তাকে দেখতে পায় না। মানুষ তাকে দেখতে পেলে এতটা ভয় পেত না। যখন খারাপ জিনেরা এসব কর্মকান্ড করে তখন মানুষ তাকে ভূত প্রেত বলে। এজন্য নবী (সা.) কে আল্লাহ তাআলা সূরা নাসের মাধ্যমে এমন জিন এবং মানুষ থেকে, যারা অন্তরে কুমন্ত্রণা দেয়। সূরা নাস:: ﺏِﺳْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَٰﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ ﻗُﻞْ ﺃَﻋُﻮﺫُ ﺑِﺮَﺏِّ ﺍﻟﻨَّﺎﺱ ১) বলো , আমি আশ্রয় চাচ্ছি মানুষের রব , ﻣَﻠِﻚِ ﺍﻟﻨَّﺎﺱِ ২) মানুষের বাদশাহ , ﺇِﻟَٰﻪِ ﺍﻟﻨَّﺎﺱِ ৩) মানুষের প্রকৃত মাবুদের কাছে, ﺷَﺮِّ ﺍﻟْﻮَﺳْﻮَﺍﺱِ ﺍﻟْﺨَﻨَّﺎﺱِ ৪) এমন প্ররোচনা দানকারীর অনিষ্ট থেকে ﺍﻟَّﺬِﻱ ﻳُﻮَﺳْﻮِﺱُ ﻓِﻲ ﺻُﺪُﻭﺭِ ﺍﻟﻨَّﺎﺱِ ৫) যে বারবার ফিরে এসে মানুষের মনে প্ররোচনা দান করে , ﻣِﻦَ ﺍﻟْﺠِﻨَّﺔِ ﻭَﺍﻟﻨَّﺎﺱِ ৬) সে জিনের মধ্য থেকে হোক বা মানুষের মধ্য থেকে৷ সুতরাং ভূত প্রেত ইসলামে বিশ্বাসযোগ্য নয়।

2972 views Answered

Related Questions

Next steps